নতুন সরকারি কলেজের নন-এমপিও শিক্ষক ও কর্মচারীর বেতন দেওয়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২০, ২১:৪২আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১৮:৫৭

শিক্ষা মন্ত্রণালয়

নতুন সরকারি হওয়া কলেজের নন-এমপিও শিক্ষক ও কর্মচারীদের এপ্রিল ও মে মাসের বেতন পরিশোধে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (১৮ মে) এই নির্দেশ দেওয়া হয়। এ  জন্য শর্ত সাপেক্ষে মূল  স্থায়ী  তহবিল-এফডিআর নগদায়ন করে বেতন পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছে।  

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মইনুল হাসানের সই করা  নির্দেশনায় বলা হয়— করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি আদায় করা যাচ্ছে না। একারণে নতুন সরকারি হওয়া নন-এমপিও শিক্ষক ও কর্মচারীদের বেতন পরিশোধ সম্ভব হচ্ছে না। পর্যাপ্ত তহবিল না থাকার কারণে এফডিআর নগদায়ন করে কিছু সরকারি করা কলেজ নন-এমপিও শিক্ষক ও কর্মচারীদের বেতন পরিশোধের জন্য আবেদন করেছে। এরই পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কলেজের সাধারণ তহবিল থেকে, অথবা এফডিআর নগদায়নের  মাধ্যমে মূল বেতন পরিশোধের জন্য অনুরোধ করা হলো।

যেসব শর্তে স্থায়ী তহবিল নগদায়নের অনুমতি দেওয়া হলো—

১. যদি সাধারণ তহবিলে অর্থ সংকুলান না হয় তবেই কেবল স্থায়ী তহবিল (এফডিআর) নগদায়ন করা যাবে।

২. যেসব নন-এমপিও শিক্ষক ও কর্মচারী বর্তমানে তহবিল স্বল্পতার কারণে বেতন পাচ্ছেন না, তাদের দুই মাস পর্যন্ত (এপ্রিল ও মে) মূল বেতন পরিশোধের জন্য অর্থ ব্যয় করা যাবে।

৩.  নিয়ম নিষেধাজ্ঞা জারির আগে কলেজ গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষক ও কর্মচারীদের মূল বেতন নির্ধারিত হবে।

৪.  ভবিষ্যতে সরকারি করা সম্পন্ন হলে ব্যয় করা অর্থ সমন্বয় করতে হবে।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
৩৩ বছরের বঞ্চনা: ঈদের আগেই সুরাহা চান ১৭১৯ স্কুল-কলেজের শিক্ষকেরা  
এমপিওভুক্ত শিক্ষক বদলির সংশোধিত নীতিমালা জারিএকজন শিক্ষক কর্মজীবনে তিনবার বদলির সুযোগ পাবেন
এমপিওভুক্তির আশ্বাসে নন-এমপিও শিক্ষকদের আন্দোলন স্থগিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের