ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ড: মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২০, ১৯:২৬আপডেট : ০৪ জুন ২০২০, ১৯:২৬

ইউনাইটেড হাসপাতালের আগুন (ছবি: সংগৃহীত) রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালের আইসোলেশন ইউনিটে অবহেলার কারণে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৫ জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য তারিখ নির্ধারণ করেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল বুধবার রাতে রাজধানীর গুলশান থানায় অবহেলাজনিত মৃত্যুর ঘটনায় একটি মামলা করেন রোনাল্ড মিকি গোমেজ। তিনি অগ্নিকাণ্ডে নিহত অ্যান্থনি ভেরন পলের (৭৪) মেয়ের জামাই।

মামলায় ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, পরিচালক, করোনা ইউনিটে ঘটনার সময় কর্মরত চিকিৎসক-নার্স, সেফটি ও সিকিউরিটি কর্মকর্তাদের আসামি করা হয়েছে।

গত ২৭ মে ইউনাইটেড হাসপাতালের বর্ধিত অংশে আইসোলেশন ইউনিটে আগুন লাগে। এ ঘটনায় পাঁচজন নিহত হয়। তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে নিহতরা হলেন মোহাম্মদ মাহবুব (৫০), মনির হোসেন (৭৫), ভেরন অ্যান্থনি পল (৭৪), খোদেজা বেগম (৭০) ও রিয়াজ উল আলম (৫০)। তাদের মধ্যে প্রথম তিন জন করোনা আক্রান্ত ছিলেন। বাকি দু’জনের নমুনা পরীক্ষা হয়েছিল। তারা রিপোর্টের অপেক্ষায় ছিলেন। মারা যাওয়া রোগীরা প্রফেসর ড. মো. ওমর ফারুকের তত্ত্বাবধানে করোনা ইউনিটে ভর্তি ছিলেন।
আরও পড়ুন-
ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা

ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুন, ৫ রোগীর মৃত্যু

রোগীদের লাইফ সাপোর্ট নিয়ে মিথ্যা বলছে ইউনাইটেড, দাবি স্বজনদের

‘জরুরি ব্যবস্থায় তৈরি ইউনাইটেডের বিশেষ করোনা ইউনিট নিয়ে প্রশ্ন’
ইউনাইটেড হাসপাতালে আগুনের ঘটনায় তদন্ত কমিটি

ইউনাইটেড হাসপাতালে আগুনের ঘটনায় অপমৃত্যুর মামলা

/টিএইচ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী