১৬ ঘণ্টা পর পাওয়া গেলো আকাশীর লাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২০, ১২:২৯আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১২:৩০

আকাশী রাজধানীর ডেমরার বামৈল এলাকায় ডিএনডি খালে ডুবে যাওয়া আকাশীর (১৩) মরদেহ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে তার মরদেহ খুঁজে পান ডুবুরিরা। এর আগে বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে গোসল করতে নেমে ডুবে যায় আকাশী। এরপর থেকে সে নিখোঁজ ছিল।

ডেমরা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার ওসমান গণি বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘মেয়েটি দুপুরে ডুবে গেলেও আমরা খবর পাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে। তখনই আমাদের উদ্ধারকাজ শুরু হয়। কিন্তু আলোক স্বল্পতার কারণে রাতে ভালোভাবে উদ্ধার কাজ পরিচালনা করা যায়নি। আজ সকালে আবার কাজ শুরু করি। আমাদের ডুবুরিরা সকাল ৭টার দিকে আকাশীর মরদেহ খুঁজে পান।’

তিনি জানান, আকাশী ও তার খেলার তিন সঙ্গী দুপুরের দিকে ডিএনডি খালে গোসল করতে নামে। তারা সাঁতরে খাল পার হয়েছিল। কিন্তু ফেরার সময় তিন জন উঠে আসে। আকাশী আসতে পারেনি।

আকাশীর বাবা শ্রমিক, মা গৃহকর্মী। ডিএনডি খাল সংলগ্ন এলাকায় তারা ভাড়া বাসায় থাকতেন। ঘটনার সময় বাবা-মা কেউ বাসায় ছিলেন না।

ডেমরা থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, শিশুটির লাশ উদ্ধারের পর মিডফোর্স হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন- ডেমরায় খালে ডুবে শিশু নিখোঁজ

 

/আরজে/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম