কলাবাগানে ধর্ষণের পর হত্যা মামলার আসামি দিহান আদালতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ জানুয়ারি ২০২১, ১৩:৪৩ আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ১৬:০৭

রাজধানীর কলাবাগানে মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা মামলায় গ্রেফতার ইফতেখার ফারদিন দিহানকে আদালতে হাজির করা হয়েছে।

শুক্রবার (৮ জানুয়ারি) দুপুর ১টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে তাকে হাজির করা হয়।

এর আগে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাতে এ ঘটনায়  কলাবাগান থানায় ওই শিক্ষার্থীর বাবা মো. আল আমিন বাদী হয়ে মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করা আছে, ফারদিন ইফতেখার দিহান বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে ওই স্কুলছাত্রীকে প্রেমে প্রলুব্ধ করে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। এরপর ৬৩/৪, লেক সার্কাস ডলফিন গলি পান্থপথ কলাবাগানের বাসায় নিয়ে যায় তাকে। সেখানে ফাঁকা বাসায় মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করে দিহান। ধর্ষণের সময় প্রচুর রক্তক্ষরণের কারণে মেয়েটি অচেতন পড়ে। তখন বিবাদী ধর্ষণের বিষয়টি ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য মেয়েটিকে নিয়ে আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে যায়। সেখানে মেয়েটির মৃত্যু হয়। সংবাদ পেয়ে কলাবাগান থানা পুলিশের একটি দল দ্রুত হাসপাতালে যায়।
খবর পেয়ে তরুণটির তিন বন্ধু হাসপাতালে গেলে পুলিশ তাদেরও আটক করে। পরে চার জনকে কলাবাগান থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ পরে স্কুলছাত্রীর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

আরও পড়ুন-

কলাবাগানে কিশোরী হত্যা, গ্রেফতার ৩

রাজধানীতে জন্মদিনে ডেকে কিশোরীকে নির্যাতনের পর হত্যার অভিযোগ

/এমএইচজে/এসটি/এমওএফ/
সম্পর্কিত
বায়ুদূষণের বৈশ্বিক তালিকায় ঢাকার অবস্থান আজ তৃতীয়
মিরপুরে উচ্ছেদ অভিযান: সাংবাদিক ও পুলিশের ওপর হামলাকারী কারা
সন্ত্রাসের বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশনে’ পুলিশ
সর্বশেষ খবর
কুষ্টিয়ায় সেই শিক্ষক আটকের ঘটনায় প্রধানমন্ত্রী ‘সংক্ষুব্ধ’
কুষ্টিয়ায় সেই শিক্ষক আটকের ঘটনায় প্রধানমন্ত্রী ‘সংক্ষুব্ধ’
ইউরোপে রৌদ্রোজ্জ্বল শরতের ছুটিতে সমুদ্রতীরে নিরিবিলি অবকাশ
ইউরোপে রৌদ্রোজ্জ্বল শরতের ছুটিতে সমুদ্রতীরে নিরিবিলি অবকাশ
হবিগঞ্জে সর্বাত্মক ধর্মঘট, চলছে না কোনও ধরনের গণপরিবহন
হবিগঞ্জে সর্বাত্মক ধর্মঘট, চলছে না কোনও ধরনের গণপরিবহন
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭টি অবৈধ ক্রসিং, তিন বছরে ১০১ মৃত্যু
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭টি অবৈধ ক্রসিং, তিন বছরে ১০১ মৃত্যু
সর্বাধিক পঠিত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস 
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস