করোনায় ন্যাশনাল ব্যাংকের শাখা ব্যবস্থাপকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২১, ১৬:১৬আপডেট : ৩০ জুন ২০২১, ১৬:১৬

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেসরকারি ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তা এইস এম ইদ্রিস মারা গেছেন। তিনি ব্যাংকটির ভাইস-প্রেসিডেন্ট হিসেবে শরিয়তপুর শাখার ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন।

আজ বুধবার (৩০ জুন) সকাল ৭টা ৫৫ মিনিটে রাজধানীর গ্রিন লাইফ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহ্ সৈয়দ আব্দুল বারী এসব তথ্য নিশ্চিত করেছে।

তিনি বলেন, এইস এম ইদ্রিস ১৯৮৬ সালে ন্যাশনাল ব্যাংকে যোগ দেন। দীর্ঘ ৩৪ বছর তিনি সততার ও আন্তরিকতা সঙ্গে ব্যাংকের দায়িত্ব পালন করেছেন। তার বিদেহী আত্মার মাগফিরাতের জন্য দোয়া ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছে ন্যাশনাল ব্যাংক।

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের মে মাস পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪০০ ব্যাংককর্মী। তাদের মধ্যে ১৩৩ জন মারা গেছেন। এইস এম ইদ্রিসের মৃত্যুতে এই এই সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩৪-এ।

এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক কর্মী মারা গেছেন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকে, ব্যাংকটিতে এখন পর্যন্ত ২৫ কর্মী মারা গেছেন। গত বছর ২২ জন এবং চলতি বছর মারা গেছেন তিনজন। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংকের ছয়জন ও ন্যাশনাল ব্যাংকের ছয় কর্মী করোনায় মারা যান। এইস এম ইদ্রিসসহ ন্যাশনাল ব্যাংকের করোনায় মারা যাওয়া কর্মীর সংখ্যা দাঁড়ালো সাত জনে।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
এটিএম বুথে টাকা নেই, মানুষ যাবে কোথায়?
৯০ বছরের শাশুড়িকে পিঠে নিয়ে নয় কিমি হেঁটে ব্যাংকে পুত্রবধূ, ভিডিও ভাইরাল
নগদ লভ্যাংশে নতুন শর্তে চাপে অধিকাংশ ব্যাংক, পুঁজিবাজারে প্রভাবের শঙ্কা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম