বিএডিসিতে অনিয়ম পর্ব-৯

চাষি নির্বাচনেও দুর্নীতি!

শাহেদ শফিক
১৩ জুলাই ২০২১, ১১:০০আপডেট : ১৩ জুলাই ২০২১, ১৫:০৩

নানা অনিয়মে চলছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন। এ নিয়ে বাংলা ট্রিবিউন-এর ধারাবাহিক প্রতিবেদনের নবম পর্ব থাকছে আজ।

চাষি নির্বাচনেও দুর্নীতির আশ্রয় নিয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। কোনও দরপত্র ছাড়াই চাষিদের সঙ্গে চুক্তি করে নগদে ধান বীজ ক্রয় করা হয়েছে। সরকারি বিধিবিধান না মেনে বিশেষ একটি গোষ্ঠীকে সুবিধা দিতেই এ অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। অনিয়মের চিত্র উঠে এসেছে সরকারি এক নিরীক্ষা প্রতিবেদনে। জড়িতদের দায় নির্ধারণ করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে তাতে।

সরকারে একটি সংস্থা ২০১৯ সালের ২৫ ডিসেম্বর থেকে ২০২০ সালের ২ জানুয়ারি পর্যন্ত বিএডিসির বিভিন্ন অর্থবছরের বার্ষিক খরচের বিবরণী, বিল-ভাউচার ও রেজিস্টার পর্যালোচনা করে এ অনিয়ম ধরতে পেরেছে।

অনুসন্ধানে দেখা গেছে, দরপত্র আহ্বানের মাধ্যমে চাষি নির্বাচন না করে সরাসরি তাদের সঙ্গে চুক্তি করা হয়। এভাবে নগদে ধান বীজ ক্রয়ে প্রতিষ্ঠানটির ক্ষতি হয়েছে প্রায় ১১ কোটি ১১ লাখ ৪৮ হাজার টাকা।

২০১৮-১৯ অর্থবছরে প্রতিষ্ঠানটি ২ হাজার ৭৩৪ মেট্রেক টন ধান বীজ ক্রয় বাবদ ৫৮৮টি ভাউচারের মাধ্যমে ৩৮৮ জন চুক্তিবদ্ধ চাষির অনুকূলে এই বিপুল পরিমাণ টাকা পরিশোধ করা হয়েছে। বীজ সরবরাহকারী চাষিদের উন্মুক্ত দরপত্র আহ্বানের মাধ্যমে নির্বাচন না করে পিপিআর ২০০৮-এর বিধি লঙ্ঘন করে সরাসরি স্থানীয়ভাবে বাছাই করা হয়েছে। এতে প্রকৃত চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পিপিআর ২০০৮-এর বিধি ৬১ ও ৯০ মোতাবেক বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে সকল যোগ্য দরপত্রদাতার নিকট হতে দরপত্র আহ্বান করে পণ্য ও সংশ্লিষ্ট সেবা ক্রয় করতে হবে। এ ক্ষেত্রে উন্মুক্ত দরপত্র পদ্ধতির প্রয়োগ করার কথা। কিন্তু বিএডিসি এভাবে চাষি নির্বাচন করেনি।

বিধি মোতাবেক প্রতিটি ক্রয়ের ক্ষেত্রে অনধিক ২৫ হাজার টাকা এবং বছরে অনধিক ১০ লাখ টাকা পর্যন্ত সরাসরি নগদে ক্রয় করা যাবে। কিন্তু ওই বীজ কেনার ক্ষেত্রে তা মানা হয়নি। এভাবে নগদ ক্রয় করায় ওই পরিমাণ টাকা সরকারের অনিয়মিত ব্যয় হিসেবে ধরা হয়েছে।

বিএডিসি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বলেছে, বীজ উৎপাদনের জন্য চুক্তিবদ্ধ চাষি নিয়োগের নিয়মনীতি যাচাই করে পরে বিস্তারিত জবাব দেওয়া হবে। কিন্তু এখনও সে জবাব দেওয়া হয়নি।

জানতে চাইলে বিএডিসি’র চেয়ারম্যান ড. অমিতাভ সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা অনিয়ম বা আপত্তিগুলোর জবাব চেয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

/এফএ/আইএ/আপ-এনএইচ/
টাইমলাইন: বিএডিসিতে অনিয়ম
১৪ জুলাই ২০২১, ১২:৫৭
১৩ জুলাই ২০২১, ১১:০০
চাষি নির্বাচনেও দুর্নীতি!
১২ জুলাই ২০২১, ১৫:০০
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম