বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশ: বিএডিসির অনিয়ম তদন্তে কমিটি

বাংলা ট্রিবিউন
১০ আগস্ট ২০২১, ২১:৩৯ আপডেট : ১০ আগস্ট ২০২১, ২১:৪৬

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বীজ গায়েবসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে গত ৪ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত ধারাবাহিক ১৫ পর্বের সংবাদ প্রকাশ করেছে বাংলা ট্রিবিউন। এরই ধারাবাহিকতায় সংশ্লিষ্টদের কাছ থেকে জবাব চাওয়া হয়েছে। পাশাপাশি অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ২০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হয়েছে। বিএডিসির চেয়ারম্যান ড. অমিতাভ সরকার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমাদের বীজ নিয়ে বাংলা ট্রিবিউনের যেসব খবর প্রকাশিত হয়েছে আমরা বিষয়গুলো আমলে নিয়েছি। এরই ধারাবাহিকতায় তিন সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছি। কমিটিকে ২০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছি। যেহেতু করোনাসহ লকডাউন চলমান ছিল, এ কারণে হয়তো দুই-একদিন এদিক সেদিক হতে পারে। তবে কমিটির কাজ অনেক দূর এগিয়েছে বলে খোঁজ নিয়েছি। তারা দ্রুত রিপোর্ট জমা দিয়ে দেবে।

তিনি আরও বলেন, ‘অভিযুক্ত অনেকের কাছ থেকে জবাব চাওয়া হয়েছে। তাদের কেউ কেউ এরই মধ্যে জবাব দিয়েছেন। যেকোনও অনিয়মের আর যাই হোক আমার কাছে ছাড়া পাবে না। বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’

কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাংলা ট্রিবিউন যে অনিয়মের খবর প্রকাশ করেছে তা খুবই তথ্য নির্ভর। অনেকেই জবাব দিতে পারেননি। আমরা কমিটির সদস্যরা বিষয়টি নিয়ে বিস্তারিত কাজ করছি। এতে সবগুলো অনিয়মের বিষয়ে জবাব চাওয়া হবে।’

 

/এসএস/আইএ/
টাইমলাইন: বিএডিসিতে অনিয়ম
১০ আগস্ট ২০২১, ২১:৩৯
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশ: বিএডিসির অনিয়ম তদন্তে কমিটি
১৪ জুলাই ২০২১, ১২:৫৭
১৩ জুলাই ২০২১, ১১:০০
১২ জুলাই ২০২১, ১৫:০০
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সম্প্রসারণের বিরোধিতা ১২ মার্কিন সিনেটরের
ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সম্প্রসারণের বিরোধিতা ১২ মার্কিন সিনেটরের
প্রকাশ্যে ‘মাতৃভূমি’র ঝলক, সালমানের পরিণতি ঘিরে রহস্য!
প্রকাশ্যে ‘মাতৃভূমি’র ঝলক, সালমানের পরিণতি ঘিরে রহস্য!
আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠালো ইউরোপ
আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠালো ইউরোপ
আ. লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগে বিএনপি নেতাকে শোকজ
আ. লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগে বিএনপি নেতাকে শোকজ
সর্বাধিক পঠিত
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’