নিউজ পোর্টাল বন্ধ করতে গিয়ে যা হলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২১, ২০:৫২আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৮

উচ্চ আদালতের নির্দেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি অনিবন্ধিত নিউজ পোর্টালগুলো বন্ধ করতে গেলে নিবন্ধিত অনেক নিউজ পোর্টালও বন্ধ হয়ে যায়। যদিও পরে পোর্টালগুলো খুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরু হয় বলে বিটিআরসি সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, বিটিআরসি তালিকা ধরে নিউজ পোর্টালগুলো বন্ধের প্রক্রিয়া শুরু করেছিল। তালিকায় বেশ কিছু ত্রুটি আছে। ফলে আপাতত অনিবন্ধিত নিউজপোর্টাল বন্ধের প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। আমরা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাছে তালিকা চেয়েছি, ওই তালিকা অনুযায়ী অনিবন্ধিত নিউজ পোর্টালগুলো বন্ধ করা হবে।

এদিন দুপুরের পর থেকে হঠাৎ করেই অনলাইনে পাওয়া যায়নি বিডিনিউজ২৪ ডটকম, বাংলানিউজ২৪ ডটকমসহ অনেক শীর্ষস্থানীয় পোর্টাল। যদিও পরে সাইটগুলো সচল হয়েছে।

বিটিআরসি সূত্রে জানা গেছে, পরবর্তী সময়ে অনিবন্ধিত নিউজ পোর্টালগুলো পর্যায়ক্রমে বন্ধ করা হবে।

বিডিনিউজ২৪ ডটকমের এক কর্মী বলেন, আমরা নিবন্ধন করেছি। মঙ্গলবার হঠাৎ সাইট বন্ধ করে দেওয়া হয়। কিন্তু কেন সেটি আমরা জানতে পারিনি। পরে বিকালের দিকে পোর্টাল খুলে দেওয়া হয়েছে।

বাংলানিউজে যোগাযোগ করা হলে তাদের পক্ষ থেকে বলা হয়, আমরাসহ বেশ কিছু পোর্টাল বন্ধ হয়ে যাওয়ার পরে বিষয়টি জানতে পারি। এটিও নিবন্ধিত অনলাইন।

ডিএমপি নিউজ বন্ধের বিষয়ে পোর্টালটির সম্পাদক ও উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা সব নিয়ম-কানুন মেনে নিবন্ধনের জন্য তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছি। আমরা অনুমোদনের অপেক্ষায় রয়েছি।

/এইচএএইচ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
বিটিআরসিতে নিয়োগে অনিয়ম-দুর্নীতি: হাইকোর্টের রুল
বিআরটিসিতে ইন্টার্নশিপের সুযোগ, মাসিক ভাতা ১০ হাজার
স্পেকট্রাম নিলাম থেকে সরে দাঁড়াল রবি, রইলো শুধু গ্রামীণফোন
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম