দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২১, ২০:২০আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ২০:২০

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রণে গত ২২ নভেম্বর এক সরকারি সফরে সস্ত্রীক যুক্তরাষ্ট্রে যান বিমান বাহিনী প্রধান।  সফর শেষে গত শনিবার (৪ ডিসেম্বর) দেশে ফিরেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর থেকে রবিবার (৫ ডিসেম্বর) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাহিনী প্রধানের যুক্তরাষ্ট্র সফরে দুদেশের মধ্যে বাহিনীতে উন্নত প্রযুক্তির সংযোজন, সরঞ্জামাদি সংগ্রহ ও রক্ষণাবেক্ষণে গতিশীলতা বৃদ্ধির বিশেষ সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। 

সফরকালে বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান বাংলাদেশ দূতাবাস আয়োজিত সশস্ত্র বাহিনী দিবস ২০২১ উদযাপন অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর সেক্রেটারিসহ বিভিন্ন দেশের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত উপস্থিত ছিলেন। 

এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী প্রধান পেন্টাগনে যুক্তরাষ্ট্র বিমান বাহিনী প্রধান জেনারেল চার্লস কিউ ব্রাউন, ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (ডিএসসিএ) এর ভারপ্রাপ্ত পরিচালক জেদিদা রয়্যাল, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিরক্ষা বিষয়ক উপ-সহকারী সচিব জেনারেল বোরেনের সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করেন। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বিমান বাহিনী প্রধান এফ-১৬, এফ-১৮ ও সি-১৩০ বিমানের প্রোডাকশন ফ্যাসিলিটিজসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা পরিদর্শন করেন।

/আরটি/এমআর/
সম্পর্কিত
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 
সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী 
যান্ত্রিক ত্রুটি নিয়ে যশোরে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম