সৌদিতে কর্মীদের সমস্যা সমাধানে প্রতি মাসে যৌথসভা করার সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২১, ২০:৩৭আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ২০:৩৭

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশের কর্মীদের কর্মসংস্থানের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধান ও করণীয় বিষয়ে প্রতি মাসের প্রথম বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সৌদি দূতাবাসের মধ্যে নিয়মিতভাবে একটি যৌথসভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলাইন। সভায় এই সিদ্ধান্ত হয়। এ সময় মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন উপস্থিত ছিলেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের ক্ষেত্রে কীভাবে দ্রুত পুলিশ ক্লিয়ারেন্স, স্মার্ট কার্ড প্রদান এবং ভিসা ইস্যুর বিষয়ে বিষয়ে একটি ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ কর্মী যোগান দিতে বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রসহ আরও একশ’ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও বৈঠকে তারা সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের জন্য নিরাপদ কর্ম-পরিবেশ, সামগ্রিক সুরক্ষাসহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শহিদুল আলম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল কাদের এবং সৌদি দূতাবাসের কনস্যুলার সেকশনের প্রধান সাইদ আলশামারি।

/এসও/এমআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী