জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২১, ২২:৫৭আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১২:১০

ভারতের প্রতিরক্ষাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

বুধবার (৮ ডিসেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের কাছে পাঠানো এক শোকবার্তায় ড. মোমেন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী মাধুলিকা রাওয়াত এবং সহযাত্রীদের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেন এবং তাদের সকলের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জেনারেল বিপিন রাওয়াত প্রসঙ্গত, ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ (প্রতিরক্ষা প্রধান) জেনারেল বিপিন রাওয়াত (৬৩) ও তার স্ত্রী হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। বুধবার স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে তামিলনাড়ুর নীলগিরি পাহাড়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটিতে আরোহীদের মধ্যে বিপিন রাওয়াত, তার স্ত্রী মধুলিকা, প্রতিরক্ষা সহকারীসহ কয়েকজন কর্মী, নিরাপত্তা কমান্ডো এবং বিমান বাহিনীর কর্মকর্তারা ছিলেন। হেলিকপ্টারের ১৪ আরোহীর ১৩ জনই নিহত হয়েছেন। আহত একজন গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ের দাবিতে আইনি নোটিশ 
জাতিসংঘে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, ফিরবেন অক্টোবরে
নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
প্রায় ৮ হাজার কোটি টাকা তুলে নিতে দেড় লাখ আবেদন
প্রায় ৮ হাজার কোটি টাকা তুলে নিতে দেড় লাখ আবেদন
বৃষ্টিতে ভিজেও থামেনি ‘স্বপ্নের দৌড়’
বৃষ্টিতে ভিজেও থামেনি ‘স্বপ্নের দৌড়’
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন