বিজয় দিবস গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২১, ১৭:৪৭আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৭:৪৭

বিজয় দিবস গলফ টুর্নামেন্ট ২০২১-এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) রাতে আর্মি গলফ ক্লাবে সপ্তম ঢাকা ব্যাংক লিমিটেড বিজয় দিবস গলফ টুর্নামেন্ট-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

টুর্নামেন্টে মো. আবদুল আজিজ ওভার অল চ্যাম্পিয়ন হন। এ ছাড়া, ভ্যাটেরান উইনার ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান (অব.), সিনিয়র উইনার ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. আব্দুস সহিদ খান (অব.), লেডি উইনার মিসেস ফাতেমা মতিউর এবং জুনিয়র উইনার মাস্টার সাবরুন আজাদ পুরস্কার পান।

চার দিনব্যাপী এই টুর্নামেন্টে মোট ৭৫০ দেশি ও বিদেশি গলফার অংশ নেন।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর চট্টগ্রাম গলফ ক্লাবের সভাপতি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর ভিসি মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান টুর্নামেন্টের উদ্বোধন করেন।

/আরটি/এফএ/
সম্পর্কিত
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 
সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী 
যান্ত্রিক ত্রুটি নিয়ে যশোরে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম