জীবনধর্মী চলচ্চিত্র নির্মাণের আহ্বান তথ্যমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ ডিসেম্বর ২০২১, ১৮:৩৫আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৮:৩৬

দেশের প্রযোজক-পরিচালকদের জীবনধর্মী চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তার মন্তব্য, ‘চলচ্চিত্র মানুষকে আনন্দ-বেদনা ও বিনোদন দেওয়ার পাশাপাশি রাষ্ট্র গঠনে ভূমিকা রাখে। পরিবারসহ সবাই মিলে যাতে দেখা যায় তেমন ছবি বানাতে হবে।’ রাজধানীর বিএফডিসিতে বুধবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ৪০ বছর পূর্তি ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত সভায় তিনি এসব কথা উল্লেখ করেন। 

মন্ত্রী বলেন, ‘চলচ্চিত্র শুধু জীবনের কথা বলে তা নয়, চলচ্চিত্র সমসাময়িক ইতিহাস সংরক্ষণ করে। এর মাধ্যমে ৫০ থেকে ১০০ বছর আগের সমাজের চিত্র বোঝা যায়। সমাজকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে চলচ্চিত্রের ব্যাপক অবদান রয়েছে।’

ড. হাছান মাহমুদ মনে করেন, চলচ্চিত্র শিল্পে সুবাতাস বইতে শুরু করেছে। তার কথায়, ‘দেশে সিনেমা হল বানাতে একহাজার কোটি টাকার তহবিল গঠন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা সারা দেশে সিনেমা হল বানাতে চান তারা এই তহবিল থেকে অর্থ নিয়ে বানাতে পারবেন। মার্কেটসহ সিনেমা হল বানালে অনেক সুবিধা পাওয়া যাবে। একেকজন ১০ কোটি টাকা করে পাবেন।’

চলচ্চিত্র পরিচালক সমিতির ৪০ বছর পূর্তির আয়োজনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ

চলচ্চিত্রশিল্পীদের বহুদিনের পুরনো দাবি ছিল, তাদের জন্য একটি কল্যাণ তহবিল করা। প্রধানমন্ত্রী সেই দাবিও গ্রহণ করেছেন জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা মূলধারার ছবিতেও অনুদান দেওয়া শুরু করেছি। আমাদের চলচ্চিত্র পরিচালকরা মেধাবী, তাদের হাত ধরে অনেক ছবি আন্তর্জাতিক পরিমণ্ডলে স্থান পেয়েছে।’

/এসএস/জেএইচ/
সম্পর্কিত
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
গণমাধ্যম কমিশন হলে সরকার ও মালিকপক্ষ সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী
মামলা থাকা সাংবাদিকদের বিষয়ে যা বলছে সরকার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান