মুক্তিযোদ্ধাদের সম্মান জানালে সম্মানিত হয় দেশ: আতিকুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০২১, ২১:৫৮আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ২১:৫৮

বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানালে পুরো দেশ ও জাতি সম্মানিত হয় বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে যারা বীরত্বপূর্ণ অবদান রেখেছেন, তাদের সম্মান দিলে দেশ ও জাতি সম্মানিত হয়। তাদের আত্মত্যাগের ফলেই আমরা এই দেশটা পেয়েছি। তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান।’

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ডিএনসিসি আয়োজিত মহান স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ‘বাঙালির আজ কোথাও আত্মপরিচয়ের সংকট নেই। আমরা মাথা উঁচু করে বলতে পারি, আমি বাঙালি, বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা। আমার দেশ বাংলাদেশ।’

তিনি আরও বলেন, ‘এক সময় এই দেশে বীর মুক্তিযোদ্ধারা ছিল অবহেলিত।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের সেই মর্যাদা ফিরিয়ে দিয়েছেন। রাজাকার, আল-বদরদের বিচার করেছেন।’

আতিকুল ইসলাম বলেন, ‘নতুন প্রজন্মের কাছে আমরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে বদ্ধপরিকর। কয়েকদিন আগে মিরপুরে একটি গণপরিসর উদ্বোধন করেছি। গণপরিসরের সামনে রয়েছে জল্লাদখানা বধ্যভূমি, যেখানে পাকিস্তানিরা শতশত নিরীহ মানুষকে মেরে অন্ধকার কুপে ফেলে রেখেছিল। অনেক বছর পর তাদের মাথার খুলিসহ অনেক হাড় উদ্ধার করা হয়। এই ইতিহাসগুলো আমরা সবাইকে জানাতে চাই। নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে।’

এসময় উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের একটি করে উত্তরীয়, ক্রেস্ট, সার্টিফিকেট ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এছাড়া আরও বক্তব্য রাখেন— বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন বীর বিক্রম, সাবেক সেনাপ্রধান হারুন আর রশিদ বীর প্রতীক, ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমির হোসেন মোল্লা প্রমুখ।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি