বাংলাদেশে অভিবাসন ব্যয় বেড়েছে ২০২১ সালে: রামরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ ডিসেম্বর ২০২১, ২৩:২৭আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ২৩:২৭

বাংলাদেশে ২০২১ সালে অভিবাসন ব্যয় বেড়ে গেছে। রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট (রামরু) বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ‘আন্তর্জাতিক শ্রম অভিবাসনের গতি-প্রকৃতি ২০২১ অর্জন এবং চ্যালেঞ্জ’ শীর্ষক সংবাদ সম্মেলন তথ্যটি জানায়। ঢাকায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ছিল এই আয়োজন। 

রামরু’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক তাসনীম সিদ্দিকী লিখিত বক্তব্যে বলেন, ‘বছরের শেষ প্রান্তে এসে বিমানভাড়া বেড়ে যাওয়ায় অভিবাসীদের কাজে যোগদান বাধাগ্রস্ত হচ্ছে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে বিমান ভাড়া ৪০-৪৫ হাজার টাকা থেকে ৭০-৯০ হাজার টাকা করা হয়েছে। দুবাইয়ের বিমান ভাড়া আগে ছিল ২০০ মার্কিন ডলার, যা বর্তমানে বেড়ে হয়েছে প্রায় ৯০০ ডলার। একইভাবে সৌদি আরবের বিমান ভাড়া ৩০০ মার্কিন ডলার থেকে বেড়ে ১২০০ মার্কিন ডলার হয়েছে। এ কারণে উচ্চখরচে অভিবাসন করতে হচ্ছে অনেক অভিবাসীকে।’

অধ্যাপক তাসনীম সিদ্দিকী জানান, লকডাউনের কারণে অভিবাসন সম্পর্কিত সব ধরনের প্রশিক্ষণ ও অন্যান্য জরুরি কার্যক্রম বন্ধ, আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ এবং প্রক্রিয়াধীন ভিসা বাতিল হয়ে যাওয়ায় প্রায় ২০-২৫ হাজার অভিবাসী বিপদে পড়েন। সংকট নিরসনে এপ্রিলে মাসের মাঝামাঝি সরকার বিশেষ ফ্লাইট চালু করে। প্রথম দিকে এর মধ্যে অনেক ফ্লাইট বাতিল হয়ে যায়। এ কারণে প্রত্যেক অভিবাসী কর্মী গড়ে প্রায় সাড়ে তিন লাখ টাকার লোকসান হয়েছে। 

রামরু’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যোগ করেন, গত ২৬ অক্টোবর আবারও বিমানবন্দরে শিডিউল সংকট দেখা দেয়। অভিবাসীদের ৬-২৪ ঘণ্টা বা তারও বেশি সময় ধরে বিমানবন্দরে অবস্থান করতে হয়। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন নারী অভিবাসীরা।

২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া রামরু’র তথ্যানুযায়ী, বাহরাইন থেকে ছুটিতে আসা প্রায় দেড় হাজার অভিবাসী কর্মী নিজ কর্মস্থলে ফেরত যেতে পারছিলেন না। তাদের অনেকেই ১৮ মাস ধরে দেশে আটকা পড়ে আছেন। আর তিন হাজার কর্মী ভিসা নবায়ন জটিলতা ও অন্যান্য সমস্যার কারণে সময়মতো বাহরাইনে কর্মস্থলে ফেরত যেতে পারেননি। তাদের একাংশ আবারও অর্থ ব্যয় করে মধ্যপ্রাচ্যের অন্য দেশে কম বেতনে অভিবাসন করেছেন।

/জেডএ/জেএইচ/
সম্পর্কিত
আশ্রয়প্রার্থীদের সরাসরি নিজ দেশে ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র
মা-বাবা ও দাদা-দাদিকে কানাডায় নেওয়ার আবেদন স্থগিত
বার্নহামের হস্তক্ষেপে দ্রুত আইএলআর পেতে পারেন ১৬ লাখ অভিবাসী
সর্বশেষ খবর
হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে এককভাবে শীর্ষে বাংলাদেশের নীড় 
৬ বছরের শিশুকে ধর্ষণ: আসামির যাবজ্জীবন, তিন লাখ টাকা অর্থদণ্ড
টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ২৩০ ধাপ লাফ দিলেন সূর্যবংশী
গুম প্রতিরোধ আইনের খসড়ায় মতামতের সময় ১ দিন, ‘প্রহসন’ বলছে টিআইবি
সর্বাধিক পঠিত
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, অবশেষে ধরা পড়লো প্রতারক
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা
এক ক্লিকেই করদাতার সব তথ্য, এনবিআরকে নতুন রোডম্যাপ দিলো আইএমএফ
যুক্তরাজ্যে ঘুরতে রিপ টাইডের কবলে বাংলাদেশি পরিবার: তৃতীয় সদস্যের মৃত্যু