এ বছরই চালু হচ্ছে ৩ মেগাপ্রকল্প, প্রবৃদ্ধি বাড়বে আড়াই শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২২, ১৫:৩৩আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১৬:৩৫

চলতি বছরেই দেশের তিন মেগাপ্রকল্প পদ্মা সেতু, কর্ণফুলী টানেল ও মেট্রোরেল প্রকল্প জনগণের জন্য খুলে দেওয়া হবে। আর এর ফলে প্রবৃদ্ধি প্রায় আড়াই শতাংশ বাড়বে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

মঙ্গলবার (৪ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সরকারের বৃহৎ এ তিনটি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজ শেষে চলতি বছরের খুলে দেওয়ার বিষয়ে আজকের একনেক সভায় আলোচনা করা হয়। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় জানানো হয়, পদ্মা সেতু প্রকল্পটি ২০২২ সালের জুন মাসে খুলে দেওয়া হবে। কর্ণফুলী টানেল খুলে দেওয়া হবে চলতি বছরের অক্টোবরে। এছাড়া মেট্রোরেল খুলে দেওয়া হবে বছরের শেষ দিকে, ডিসেম্বর মাসে।

এ বিষয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, শুধু পদ্মা সেতু চালু হলেই ১ দশমিক ২ শতাংশ অতিরিক্ত প্রবৃদ্ধি বাড়বে। মেট্রোরেল নিয়ে এখনও প্রবৃদ্ধির প্রক্ষেপণ করা হয়নি। এটা চালু হলে পণ্য পরিবহন বাড়বে, সব মিলিয়ে প্রবৃদ্ধিও বাড়বে।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী