বৃহস্পতিবার বুস্টার ডোজ নিয়েছেন ৩২ হাজার মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২২, ০৮:৩৮আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ০৮:৩৮

দেশে গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হয়েছে করোনা প্রতিরোধে টিকার বুস্টার ডোজের কার্যক্রম। এখন পর্যন্ত ৫ লাখ ৭২ হাজার ৮৬৩ জন মানুষ বুস্টার ডোজ নিয়েছেন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাজধানীরসহ সারাদেশেই দেওয়া হয়েছে ৩২ হাজার ৩৩৭ জনকে বুস্টার ডোজ। স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো তথ্য থেকে এসব জানা যায়।

গত ১৯ ডিসেম্বর দেশে পরীক্ষামূলক বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়। সেখানে প্রথমে বুস্টার ডোজ নেন দেশে প্রথম করোনার টিকা গ্রহণকারী কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা ডি কস্টা। স্বাস্থ্য অধিদফতর বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার টিকা বেছে নিয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্য বলছে, ঢাকা মহানগরীতে ৭ হাজার ২৯৫ জনসহ ঢাকা বিভাগে ১৪ হাজার ৪৯৬ জন, ময়মনসিংহ বিভাগে ৭৩৯ জন, চট্টগ্রাম বিভাগে ৪ হাজার ৪৫১ জন, রাজশাহী বিভাগে ২ হাজার ৪৬২ জন, রংপুর বিভাগে ৩ হাজার ১২ জন, খুলনা বিভাগে ৪ হাজার ৭৯৬ জন, বরিশাল বিভাগে ৭৬০ জন এবং সিলেট বিভাগে ১ হাজার ৬২২ জন বুস্টার ডোজ নিয়েছেন।

/এসও/ইউএস/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন