টেকনাফের মেরিন ড্রাইভ থেকে সাড়ে ১২ কোটি টাকার আইস জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২২, ১৩:২০আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১৩:২০

কক্সবাজার জেলার টেকনাফের মেরিন ড্রাইভ সংলগ্ন দরগারছড়া এলাকা থেকে ২ কেজি ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। ভয়ানক এই মাদকগুলোর আনুমানিক বাজার মূল্য ১২ কোটি ৫০ লাখ টাকা। 

শুক্রবার (১৪ জানুয়ারি) ভোরে অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, অভিযান চলাকালে টেকনাফের মেরিন ড্রাইভ সংলগ্ন দরগারছড়া এলাকার সাগর পাড় থেকে এক ব্যক্তিকে ব্যাগ হাতে ঝাউ বনের দিকে আসতে দেখা যায়। লোকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাকে থামার সংকেত দেয়, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে  হাতে থাকা ব্যাগটি ঝাউ বনে ফেলে দৌড়ে পালিয়ে যায় লোকটি। পরে ব্যাগটি তল্লাশি করে কোস্ট গার্ড সদস্যরা ২ কেজি ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস) টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী