খেলাধুলাই পারে যুব-সমাজকে মাদক থেকে দূরে রাখতে: আতিকুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২২, ১৮:৩৭আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৮:৩৭

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘আগামীর বাংলাদেশ হবে তারুণ্য দীপ্ত বাংলাদেশ। আজকের যুব-সমাজ হবে আগামী বাংলাদেশের কাণ্ডারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব-সমাজকে প্রস্তুত হতে হবে। শিক্ষা-দীক্ষায় খেলাধুলায় হতে হবে সেরা। একমাত্র খেলাধুলাই পারে যুব-সমাজকে মাদক থেকে দূরে রাখতে।’

রবিবার (১৬ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরের শারীরিক কেন্দ্রের মাঠে মেয়র’স কাপের প্রথম রাউন্ডের শেষ খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ‘মেয়র’স কাপ খেলায় ডিএনসিসির ৫৪টি ওয়ার্ড অংশগ্রহণ করেছে। এই খেলার মাধ্যমে পাড়ায় পাড়ায় উৎসব ছড়িয়ে পরেছে। যে দিন যে ওয়ার্ডের খেলা থাকে সেই ওয়ার্ডে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। আমরা চাই খেলাধুলা বিশেষ করে বাংলার ঐতিহ্যবাহী যেসব খেলা হারিয়ে গেছে সেগুলোর পুনর্জন্ম হোক।’

তিনি বলেন, ‘মেয়র’স কাপ শুরু হয়েছে এটি আর থেমে থাকবে না। প্রতিবছর আয়োজন করতে চাই।’ এ সময় তিনি নিয়মিত মেয়র’স কাপ আয়োজনের জন্য ডিএনসিসিবাসীর সাহায্য কামনা করেন।

তিনি আরও বলেন, ‘ডিএনসিসি ২৪টি মাঠ অবৈধ দখল মুক্ত করেছে। ৮টি মাঠ রয়েছে যেগুলোর মধ্যে আন্তর্জাতিক মানের খেলা আয়োজন করা সম্ভব।’

মেয়র বলেন, ‘শিশুরা যাতে খেলতে গিয়ে পড়ে আহত না হয় সে জন্য অনেক মাঠে নতুন করে কার্পেট বিছানো হবে। বৃদ্ধ নারী-পুরুষ যাতে মাঠে হাঁটতে পারে সেই ব্যবস্থাও করা হবে।

নারীদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়াতে নারী কাউন্সিলরদের সহযোগিতায় ফুটবল, ক্রিকেট, ভলিবল টিম প্রস্তুত করা হচ্ছে বলে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম জানান।

এ সময় ডিএনসিসির বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর উপস্থিত ছিলেন। 

এর আগে, তিনি ১৮ ও ৪৩ নং ওয়ার্ডের মধ্যকার ফুটবল খেলা উপভোগ করেন। খেলায় ওয়ার্ড নম্বর ১৮, ৪৩ নম্বর ওয়ার্ডকে ৯-০ গোলে পরাজিত করে। খেলাধুলাই পারে যুব-সমাজকে মাদক থেকে দূরে রাখতে: আতিকুল খেলাধুলাই পারে যুব-সমাজকে মাদক থেকে দূরে রাখতে: আতিকুল

 /এসএস/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান