কেরানীগঞ্জে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা: গ্রেফতার ৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২২, ১৬:২৮আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৬:৪১

ঢাকার কেরানীগঞ্জে পায়ের রগ কেটে নৃশংসভাবে সাইমুন নামে এক যুবককে হত্যার অভিযোগে ‘গ্লাস সুমন’সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে র‍্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত শনিবার রাতে কেরানীগঞ্জের মডেল থানার কালন্দি গোল্ডেন সেন্টারের পাশে তার ভাড়া বাসা থেকে ফোনে ডেকে হাত-পায়ের রগ কেটে মুক্তির বাগ বালুর মাঠে ফেলে রাখে। স্থানীয়রা উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

খন্দকার আল মঈন বলেন, সাইমুন হত্যার সঙ্গে জড়িত পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িত মূলহোতা গ্লাস সুমন। অপর চারজন তার সহযোগী।

নিহত সাইমুনের স্বজনরা জানিয়েছেন, তিনি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার শাহ আলম মোল্লার ছেলে। ঢাকায় থেকে ঢাকা জেলার দক্ষিণ ডিবি পুলিশের গাড়ি চালাতেন।

নিহতের স্ত্রী মাহি আক্তার বলেছেন, ‘আমরা খবর পেয়ে হাসপাতালে গিয়ে সাইমুনের নিথর দেহ দেখতে পাই। আমি এখন আমার একমাত্র ছেলেকে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো? আমি এ খুনের বিচার চাই।'

কেরানীগঞ্জ মডেল থানার এসআই মোতালেব হোসেন জানান, এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

/এআরআর/ইউএস/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের