২১ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬:২০ আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫৭

আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে এ সময় টেলিভিশন ও অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু থাকবে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, করোনার বিস্তার রোধে শিক্ষা প্রতিষ্ঠানে দুই সপ্তাহ ছুটি বাড়ানো হবে।

প্রসঙ্গত, আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানের অফিস কার্যক্রম চলছে। 

বৃহস্পতিবারের অফিস আদেশে বলা হয়, ‘করোনাভাইরাস জনিত রোগ (কোভিড-১৯)-এর বিস্তার রোধে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসনের  চিঠির আলোকে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত এ বিভাগের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে। তবে এ সময়ে টেলিভিশন ও অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু থাকবে।’  

উল্লেখ্য, যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য কার্যক্রম অব্যাহত থাকবে।

/এসএমএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
নভেম্বরে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি
এবার সেই শিক্ষকের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে ‘জাল চিঠি’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর, ২০২৬)
বিদেশে ১ কোটি কর্মী পাঠানোর লক্ষ্য, সক্ষমতা কতটা?
বিদেশে ১ কোটি কর্মী পাঠানোর লক্ষ্য, সক্ষমতা কতটা?
আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৪
আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৪
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম