শাহজালালে ইয়াবাসহ মালদ্বীপ প্রবাসী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২০আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৮:১৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক হাজার ৭৯১ পিস ইয়াবাসহ আল আমিন নামে এক মালদ্বীপ প্রবাসীকে আটক করেছেন এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সদস্যরা।

মোবাইল ফোনের চার্জারের ভেতরে এই ইয়াবা লুকিয়ে নেওয়ার সময় শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আল আমিন নামে ওই যাত্রীকে আটক করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর দেড়টার দিকে মালদ্বীপ এয়ারলাইনের একটি ফ্লাইটে মালদ্বীপ যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন আল আমিন। বহিরাগমন এলাকার ৪ নম্বর  প্রি-বোর্ডিং গেটে এভসেক সুপারভাইজার শামীম হোসেনের নেতৃত্বে স্ক্যানার মো. এনামুল হক ওই যাত্রীর ব্যাগের ভেতরে থাকা একটি মোবাইল চার্জারের ভেতরে ইয়াবা ট্যাবলেট সদৃশ বস্তু শনাক্ত করেন। পরে আল আমিনকে এভসেক অফিসে এনে তল্লাশি করা হয়। চার্জারের ভেতরে  ইয়াবাগুলো কৌশলে রাখা ছিল।

আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আল আমিনকে ইয়াবাসহ মাদক্দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, তার পরিচিত এক ব্যক্তি এই চার্জারটি মালদ্বীপে পৌঁছে দেওয়ার জন্য তাকে দিয়েছেন।

/সিএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ইয়াবায় জীবন শেষ মরন মিয়ার
রাজধানী‌তে ১২ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেফতার 
২৮ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম