রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২৫আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২৫

রাজধানীর ডেমরা মুসলিম নগর এলাকায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে মো. মহসিন হাওলাদার (৪৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় এ দুর্ঘটনাটি ঘটে।

মৃতের সহকর্মী আবুল কালাম জানান, মহসিন পেশায় রডমিস্ত্রির সহকারী। সন্ধ্যায় নির্মাণাধীন ভবনের পাঁচতলায় কাজ শেষে সরঞ্জাম নিয়ে সিঁড়ি দিয়ে নামার সময় লিফটের ফাঁকা দিয়ে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে রাত সাড়ে ৭টার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় ১০০ নম্বর ওয়ার্ডের চিকিৎসক রাত সাড়ে ৯টায় মসিউরকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃত মহসিন পটুয়াখালী জেলার বাউফল উপজেলার আব্দুর রহমান হাওলাদার মুন্সির ছেলে। বর্তমান সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় থাকতেন। এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন তিনি।

/এআরআর/এআইবি/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের