শিক্ষাবিদদের সঙ্গে ইসির সংলাপ বিকালে, আসছেন না সবাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২২, ১০:৫০আপডেট : ১৩ মার্চ ২০২২, ১০:৫০

নির্বাচন কমিশনের সংলাপ শুরু হচ্ছে। আজ রবিবার বিকাল ৩টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সংলাপ শুরু হবে। ধারাবাহিক সংলাপের প্রথমদিনে শিক্ষাবিদদের সাথে বসছে এ সাংবিধানিক প্রতিষ্ঠানটি। পর্যায়ক্রমে সকল শ্রেণি-পেশার প্রতিনিধি ও নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে ইসি। সংলাপ শেষে নির্বাচন কমিশন তার সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করবে।

প্রথমদিনের সংলাপে অংশ নেওয়ার জন্য দেশের বরেণ্য ৩০ জন শিক্ষাবিদকে আমন্ত্রণ জানানো হয়েছে। এদের মধ্যে কয়েকজন আসবেন না বলে জানা গেছে। কেউ আসবেন না শারীরিক অসুস্থতার কারণে, কেউ ব্যক্তিগত কারণে আবার কেউ আসছেন সংলাপ ফলপ্রসূ হবে না এমন আশঙ্কা থেকে।

জানা গেছে, প্রফেসর ইমেরিটাস ড. সিরাজুল ইসলাম চৌধুরী শারীরিক অসুস্থতা, সৈয়দ মনজুরুল ইসলামের বিশ্ববিদ্যালয়ে পূর্ব নির্ধারিত ক্লাস এবং অধ্যাপক আসিফ নজরুল, দিলারা চৌধুরী, নুরুল আমিন বেপারীসহ কয়েকজন সংলাপের সফলতা নিয়ে আশঙ্কা থাকায় না যাওয়ার কথা জানিয়েছেন।

গত ২৬ ফেব্রুয়ারি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরদিন (২৭ ফেব্রুয়ারি) শপথ নিয়ে প্রথম অফিস করেন ২৮ ফেব্রুয়ারি। 

বিদায়ী কে এম নুরুল হুদা কমিশন রাজনৈতিক দলসহ বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে সংলাপ করার আগে রোডম্যাপ তৈরি করেছিল। এক্ষেত্রে নতুন কমিশন সংলাপ করার পরে রোডম্যাপ তৈরি করবে। 

এদিকে বিদায়ী কমিশন সমাজের বিশিষ্টজন ও পেশাজীবীদের নিয়ে দুই-তিনটি সংলাপ করলেও বর্তমান কমিশন এক্ষেত্রে বেশি সংখ্যক সংলাপ করবে বলে জানা গেছে। নতুন কমিশন পেশাজীবীদের সেক্টরভিত্তিক বিভক্ত করে নিবিড়ভাবে তথ্য সংগ্রহের জন্য তুলনামূলক বেশি সংখ্যক সংলাপ করতে যাচ্ছে বলে জানা গেছে।

রবিবার প্রথম দিন যেসব শিক্ষাবিদদের সঙ্গে সংলাপের আমন্ত্রণ জানানো হয়েছে তারা হচ্ছেন- প্রফেসর ইমেরিটাস ড. সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক এম জাফর ইকবাল, অধ্যাপক দিলারা চৌধুরী, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, অধ্যাপক ড. নুরুল আমিন বেপারি, অধ্যাপক ড. এম আনোয়ার হোসাইন, অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ, প্রফেসর এম আবুল কাসেম মজুমদার, অধ্যাপক ড. বোরহানউদ্দিন খান, অধ্যাপক সাদেকা হালিম, অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ, অধ্যাপক আকতার হোসেন এবং অধ্যাপক লায়লুফার ইয়াসমিন।

আরও আমন্ত্রণ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. আখতারুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী ভিসি ড. ফারজানা ইসলাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আতিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. তানভীর হাসান, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. এ এফ এম মফিজুল ইসলাম, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভিসি প্রফেসর ড. আবদুল মান্নান চৌধুরী, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) অধ্যাপক সলিমুল্লাহ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক ড. মোহাব্বত খান, অধ্যাপক ড. মোবাশ্বের হোসেন, অধ্যাপক আসিফ নজরুল, অধ্যাপক ড. তাসলিম আরিফ সিদ্দিকী, অধ্যাপক আল মাসুদ হাসানুজ্জামান, অধ্যাপক ড. মুহাম্মদ শামছুল আলম এবং অধ্যাপক মোহাম্মদ ইয়াহিয়া আক্তার।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের