বর্ণবৈষম্য বিলোপ আইন দ্রুত পাসের দাবি হরিজন ঐক্য পরিষদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২২, ১৫:৫০আপডেট : ২৬ মার্চ ২০২২, ১৫:৫০

বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় হরিজন জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে জাতীয় সংসদে বর্ণবৈষম্য বিলোপ আইন দ্রুত পাস করে এর কার্যকরী প্রচারণার জন্য কর্মসূচি গ্রহণ করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ। শনিবার (২৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান পরিষদের মহাসচিব নির্মল চন্দ্র দাস।

পরিষদের অন্যান্য দাবিগুলো হচ্ছে- বাংলাদেশে সকল জেলা, উপজেলা, ইউনিয়ন, বিভিন্ন হাটবাজার, গ্রাম-গঞ্জসহ সকল প্রতিষ্ঠানে কর্মরত ও বসবাসরত হরিজনদের স্থায়ী এবং আধুনিক জীবনযাপনের সকল সুবিধাসহ বাসস্থানের ব্যবস্থা করা; সরকারি-বেসরকারি, স্বায়ত্ত্বশাসিত, সিটি করপোরেশন, পৌরসভাসহ সকল প্রতিষ্ঠানে ৮০ শতাংশ কোটার যথাযথ বাস্তাবায়ন ও শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সকল হরিজনদের চাকরি দেওয়া; পরিচ্ছন্নতাকর্মী পদের লিখিত পরীক্ষা শিথিল করা এবং আউটসোর্সিং পদ্ধতিতে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ বাতিল করা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নির্মল চন্দ্র দাস বলেন, জন্মগতভাবে বাংলাদেশের প্রতিটি মানুষ স্বাধীন এবং পূর্ণ মানবাধিকার ও সমমর্যাদার অধিকারী। বাংলাদেশের সংবিধানে সমতা, সমান সুযোগ এবং বৈষম্যবিরোধী বিধানাবলি লিপিবদ্ধ করা হয়েছে। কিন্তু বাস্তব অবস্থা ভিন্ন। বাংলাদেশে বসবাসরত এক বিশাল জনগোষ্ঠী যারা হরিজন নামে পরিচিত, যারা পেশাগত কারণে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে বহুমুখী ঘৃণা-বৈষম্য-বঞ্চনার শিকার হন।

তিনি বলেন, বাংলাদেশে একটি নির্দিষ্ট পেশাজীবী মানুষ হিসেবে দলিত জনগোষ্ঠীর মধ্যে প্রায় ১৫ লাখ হরিজন জনগোষ্ঠীর বসবাস। অথচ রাষ্ট্রীয় ও সামাজিক বৈষম্য, অস্পৃশ্যতা, ঘৃণা, পেশাচ্যুতি, ভূমিদখল, অবহেলা, নিরাপত্তাহীনতা, রাষ্ট্রীয় পরিষেবা না পাওয়া ইত্যাদি নানাবিধ অপ্রাপ্তি এই বিশাল সংখ্যক হরিজনদের মানুষ হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার স্বপ্নকে এই বিংশ শতাব্দীতেও বাধাগ্রস্থ করে চলেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে, শহর, বন্দর কিংবা গ্রাম-গঞ্জে যারা পেশাগতভাবে আবর্জনা পরিষ্কার ও মলমূত্র নিষ্কাশনের কাজে নিয়োজিত, কিন্তু শুধু পেশাগত কারণে এই হরিজনরা সামাজিকভাবে নিগৃহীত, মর্যাদাহীন এবং বঞ্চিতদের মধ্যে বঞ্চিত। এদের বসবাস বা পরিবেশ সরেজমিনে দেখলেই মনে হয় এরা গহীন দ্বীপবাসী, তবে এদের কাজ খুবই গুরুত্বপূর্ণ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ লাল, উপদেষ্টা রতন লাল ডোম, ঢাকা মহানগর সহ-সভাপতি গজন লাল প্রমুখ।

/সিএ/ইউএস/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
অনেক গুপ্ত চাঁদাবাজ জামায়াতে ইসলামীতে আশ্রয় নিয়েছে: রিজভী
একটি গোষ্ঠী সরকার ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের