রূপগঞ্জে কেমিক্যাল কারখানায় দগ্ধ আরও একজনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২২, ০৮:৫৫আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১২:৪১

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় লিলি কেমিক্যাল নামে এক কারখানায় লাগা আগুনে দগ্ধ আট জনের আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার (২ এপ্রিল) ভোর ৪টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মুজাহিদ (২৩) নামে ওই তরুণের মৃত্যু হয়। এর আগে গতকাল শুক্রবার আকালু (৩৫) নামে আরও একজন মারা গেছেন।

সত্যতা নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন।

তিনি বলেন, মৃত মুজাহিদের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়ে ছিল। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

মৃতের ভাতিজা মো. ফাহাদ জানিয়েছেন, মৃত মুজাহিদ রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার হামিদপুর গ্রামের শামস উদ্দিন শাহ্ ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়। 

এর আগে গত মঙ্গলবার (২৯ মার্চ) রাত ১১টায় উপজেলার ভুলতা দক্ষিণ গোলাকান্দাইল এলাকার ওই কারখানাটিতে আগুন লাগে। সোয়া এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

এতে দগ্ধ হন আট জন। দগ্ধরা হলেন—বায়েজিদ, রোকন, খাদেমুল, সজিব, রিপন, মেহেদী, রাসেল ও আকালু। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

/এআইবি/আরটি/ইউএস/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহত ১৩০
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম