ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে: খাদ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ এপ্রিল ২০২২, ১৯:৩৮আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১৯:৩৮

উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘সে ধারাবাহিকতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এখন তারা শিক্ষার আলোয় আলোকিত হয়ে সমাজের উন্নয়নে অবদান রাখছেন।’ 

শনিবার (২৩ এপ্রিল) নওগাঁর সাপাহার উপজেলা পরিষদ চত্বরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে বাস্তায়নাধীন ‘সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই এবং দরিদ্র শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির অর্থ তাদের মায়েদের মোবাইলে পৌঁছে দেওয়া হচ্ছে। 

অনুষ্ঠানে সাধন চন্দ্র বলেন, দেশে মানুষ বাড়ছে কিন্তু আবাদযোগ্য জমির পরিমাণ প্রতিনিয়ত কমছে। অন্যদিকে সরকারের দূরদৃষ্টিসম্পন্ন কৃষিবান্ধব নীতি ও কৃষকের অক্লান্ত পরিশ্রমে কৃষি উৎপাদন বাড়ছে। একারণে ১৬ কোটি মানুষের দেশে খাদ্যসংকট নেই।

উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. সাহজাহান হোসেন এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী প্রমুখ।

মন্ত্রী অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২০ শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ ও ১৪০ জনের হাতে শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেন। এছাড়া খাদ্যমন্ত্রী কৃষকদের উফশী আউশ চাষে আগ্রহী করে তোলার জন্য সাপাহার উপজেলার ছয়টি ইউনিয়নে ১ হাজার ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন। 

অনুষ্ঠানে মহিলা অধিদফতরের আয়বর্ধক কর্মসূচির আওতায় ৫০ জন নারীর মাঝে অর্থ সহায়তার চেকও বিতরণ করেন খাদ্যমন্ত্রী। পরে মন্ত্রী আনসার সদস্যদের জন্য নির্মিত ব্যারাকের উদ্বোধন করেন। খবর বাসস।

/ইউএস/
সম্পর্কিত
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
স্বাস্থ্য ও স্বাদের মিশেলে মিষ্টি দইয়ে মাংসের সালাদ
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী