তেঁতুলতলা মাঠে ঈদের জামাত, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মুসল্লিরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২২, ১১:২৬আপডেট : ০৩ মে ২০২২, ১১:৪৭

তেঁতুলতলা মাঠে ঈদের জামাত শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন মুসল্লিরা। মাঠটি এলাকাবাসী সবসময় তাদের মতো করে ব্যবহার করার সুযোগ চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এর একটি স্থায়ী সমাধানেরও দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (৩ মে) সকাল ৮টায় কলাবাগানের তেঁতুলতলা মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এলাকাবাসী নামাজ শেষে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

রেজাউল নামে এক মুসল্লি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার দাদা, আমার বাবা এবং চাচারা এখানে ঈদের নামাজ আদায় করেছেন। প্রায় ৫০ বছর ধরে এখানে ঈদের জামাত হয়। এই মাঠটিতে এলাকাবাসীর সামাজিক কর্মকাণ্ড করে থাকে।’

তিনি বলেন, ‘হঠাৎ করে শুনলাম এখানে পুলিশ থানা করবে। বিষয়টি আমাদের কাছে ঠিল একটা অস্বাভাবিক খবর। যাইহোক অবশেষে প্রধানমন্ত্রী এখানে থানা না করার জন্য নির্দেশ দিয়েছেন। এতে আমরা খুশি। তবে মাঠটি যেন এলাকাবাসী সব সময় পায়, সেজন্য আমরা অনুরোধ করবো।’

মাঠটি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন সাংস্কৃতিক কর্মী সৈয়দা রত্না। তিনি এবং তার ছেলে ইসা আব্দুল্লাহ সাদেকিন গত ২৪ এপ্রিল পুলিশের হাতে আটক হন। তীব্র সমালোচনার মুখে ১২ ঘণ্টা আটকে থাকার পর তারা থানা থেকে মুক্তিপান।

তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঠটি এলাকাবাসীর জন্য উন্মুক্ত রাখার ঘোষণা দেওয়ায় সৈয়দা রত্না ও তার ছেলে সবকিছু ‘ভুলে গেছেন’ বলে জানিয়েছেন তারা।

ঈদের নামাজ শেষে সৈয়দা রত্না’র ছেলে ইসা আব্দুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি খুবই খুশি, এখানে আমরা ঈদের নামাজ আদায় করতে পেরেছি। আমরা মাঠটি এই এলাকার মানুষের জন্যই চাই।’

/এআরআর/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান