জুরাইনে ট্রাকের চাপায় শ্রমিক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২২, ১২:৩৫আপডেট : ২১ মে ২০২২, ১২:৩৫

রাজধানীর কদমতলী জুরাইন এলাকায় ট্রাকের চাপায় মো. রাসেল (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই ট্রাকেই বালু নামানোর শ্রমিক ছিলেন।

শুক্রবার (২০ মে) দিবাগত রাত পৌনে ১২টায় জুরাইন কমিশনার রোডের শেষ মাথায় এ দুর্ঘটনাটি ঘটে। 

তার সহকর্মী শামসুল হক জানান, ট্রাক থেকে বালু নামানোর জন্য ট্রাকটিকে সাইড করতে চালককে নির্দেশনা দিচ্ছিল রাসেল। ট্রাক পেছানোর জন্য সিগন্যাল দিচ্ছিল সে। এসময় পেছনে একটি বৈদ্যুতিক পিলার ছিল। ট্রাকের ও বিদ্যুতের পিলারের মাঝখানে চাপা পড়ে সে গুরুতর আহত হয়। 

তাকে উদ্ধার করে রাত ১টার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃত রাসেল নরসিংদী জেলার মনোহরদী উপজেলার মো. আবুল হোসেনের ছেলে। বর্তমানে কদমতলীর আলী বহরে একটি মেসে থাকতেন। 

/এআইবি/এআরআর/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম