টাকা ফেরতের দাবি পিপলস লিজিংয়ের আমানতকারীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২২, ১৬:১১আপডেট : ২২ মে ২০২২, ১৬:১১

পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস কোম্পানিতে আমানতের অর্থ দ্রুত ফেরত পাওয়ার দাবি জানিয়েছে ৬ হাজার ব্যক্তি ও ক্ষুদ্র আমানতকারী।

রবিবার (২২ মে) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান ভুক্তভোগীরা। এসময় তারা এ ঘটনায় জড়িত পি কে হালদারসহ দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

লিখিত বক্তব্যে আমানতকারীদের পক্ষে প্রধান সমন্বয়ক আতিকুর রহমান আতিক বলেন, আমরা মনে করি বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ একান্ত প্রয়োজন। পিপলস লিজিংয়ে ব্যক্তি ও ক্ষুদ্র আমানতকারীদের আমানতের অর্থ দ্রুত ফিরিয়ে দিয়ে তাকে রক্ষা করুন।

তিনি বলেন, বর্তমান সরকার যেভাবে ফারমার্স ব্যাংকের অবসায়ন না করে পদ্মা ব্যাংক নামে পুনর্গঠন করেছে এবং বিসিআই ব্যাংককে অবসায়ন না করে ইস্টার্ন ব্যাংক নামে পুনর্গঠন করে গ্রাহকের আমানত ফিরিয়ে দিয়েছে, ঠিক সেভাবেই পিপলস লিজিং পুনর্গঠন সহযোগিতা করে দ্রুত গ্রাহকদের অর্থ ফেরত প্রদান করে সরকার তার নিজের ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং নিরীহ আমানতকারীদের অর্থ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে বলে আমরা মনে করছি।

সংবাদ সম্মেলন শেষে আমানতকারীরা প্রেস ক্লাবের বাইরে দাবি আদায়ে মানববন্ধন করেন। সংবাদ সম্মেলনে রানা ঘোষসহ অন্যান্য আমানতকারীরা উপস্থিত ছিলেন। টাকা ফেরতের দাবি পিপলস লিজিংয়ের আমানতকারীদের

/জেডএ/এমএস/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের