সাইবার পুলিশের নামে ভুয়া ফেসবুক পেজ, গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২২, ১৫:৪৫আপডেট : ২৬ মে ২০২২, ১৫:৪৫

সিআইডি’র সাইবার পুলিশ সেন্টার ও ডিএমপি’র সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের নাম এবং লোগো ব্যবহার করে ফেক ফেসবুক পেজ খুলে প্রতারণার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মে) রাজধানীর সেগুনবাগিচা থেকে তাদেরকে গ্রেফতার করে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড টিম। গ্রেফতারকৃতরা হলো— মো. মারুফ হাসান ওরফে শ্রাবণ ওরফে তাজবীর খান ও মো. রওশন হোসেন।

বৃহস্পতিবার (২৬ মে) সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ই-ফ্রড টিমের সহকারী পুলিশ কমিশনার সুরঞ্জনা সাহা সাংবাদিকদের বলেন, ভুয়া ফেসবুক পেজ বানিয়ে সাইবার অপরাধের শিকার হওয়া সাধারণ ভিকটিমদের মনে তারা বিশ্বাস স্থাপন করে এবং পরবর্তী সময়ে সহযোগিতার নামে মিথ্যা আশ্বাস দিয়ে নিজেদের বিকাশ বা এজেন্ট নম্বরে টাকা নিয়ে প্রতারণা করে থাকে।

তারা প্রোফাইলে বাংলাদেশ সেনাবাহিনীর ইউনিফর্ম পরা জনৈক ব্যক্তির ছবি, কভার ফটোতে সেনাবাহিনীর গ্রুপ ফটো ও ওয়ারেন্ট অফিসারের পদবী ব্যবহার করে ফেক ফেইসবুক চালায় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

রমনা মডেল থানায় রুজু করা মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে বলে জানান সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ই-ফ্রড টিমের সহকারী পুলিশ কমিশনার সুরঞ্জনা সাহা।

/আরটি/এমএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান