মিরপুরে তৃতীয় দিন আন্দোলনে পোশাককর্মীরা, ‘সরিয়ে দিলো’ পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২২, ১০:৩২আপডেট : ০৬ জুন ২০২২, ১১:০৩

রাজধানীর মিরপুর এলাকায় নিত্য পণ্যের দাম কমানো ও বেতন ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে তৃতীয় দিনের মতো আন্দোলনে নেমেছেন পোশাক কারখানার শ্রমিকরা।

সোমবার (৬ জুন) সকালে পোশাককর্মীরা জড়ো হয়ে মিরপুর ১০, ১১ ও পল্লবী এলাকার সড়ক বন্ধ করে আন্দোলন শুরু করে। পুলিশ সড়ক থেকে তাদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক পর্যায়ে পুলিশ তাদের টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে।

মিরপুরে তৃতীয় দিন আন্দোলনে পোশাককর্মীরা, ‘সরিয়ে দিলো’ পুলিশ

কাফরুল থানার ইন্সপেক্টর (তদন্ত) কামরুল ইসলাম বলেন, ‘সকাল থেকে বিক্ষিপ্তভাবে কয়েকটি কারখানার শ্রমিক বিক্ষোভ করেন। তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’

শ্রমিকদের দাবি, নিত্যপণ্যের দাম অনেকে বেড়েছে, তাই তারা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। আন্দোলনকারী এক শ্রমিক বলেন, ‘আমাদের দাবি বেতন বৃদ্ধি করা হোক, না হলে নিত্যপণ্যের মূল্য কমাতে হবে।’

মিরপুরে তৃতীয় দিন আন্দোলনে পোশাককর্মীরা, ‘সরিয়ে দিলো’ পুলিশ

সরেজমিনে দেখা যায়, সকালে পোশাক শ্রমিকরা মিরপুর-১০ নম্বর গোলচত্বর, ১৩ (আয়ুর্বেদিক কলেজ) ও ১৪ নাম্বারের (কচুক্ষেত মিলি সুপার মার্কেট), পল্লবী, ইনডোর স্টেডিয়ামের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হয়ে এক পর্যায়ে টিয়ারশেল নিক্ষেপ করে। বিক্ষুব্ধ শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

শাকিল নামে এক শ্রমিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তেলের দাম বাড়ায়, গ্যাসের দাম বাড়ায়, চালের দাম বাড়ায়, ময়দা, ডালের বাড়ায়, কিন্তু আমাদের বেতনটা যে বাড়াতে হয়; তা ভুলে যায়! আমরা কি দিয়ে চাল-ডাল কিনবো, তা কি সরকারের মনে থাকে না?’

/এআরআর/ইউএস/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান