বিদেশ থেকে অর্থ ফিরিয়ে আনার বিষয়টি অনৈতিক: সিপিডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২২, ২৩:০১ আপডেট : ০৯ জুন ২০২২, ২৩:০১

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের লক্ষ্য পূরণে নেওয়া পদক্ষেপগুলো পরিপূর্ণ নয় এবং বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় অপর্যাপ্ত বলে মন্তব্য করেছে বেসরকারি উন্নয়ন গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

বৃহস্পতিবার (৯ জুন) বিকালে জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেটের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিপিডির সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, ‘২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের লক্ষ্য নিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে, সেই লক্ষ্য পূরণে নেওয়া পদক্ষেপগুলো পরিপূর্ণ নয়। নীতি কৌশলের ক্ষেত্রে পদক্ষেপ অসম্পূর্ণ এবং বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় অপর্যাপ্ত।’

ড. ফাহমিদা বলেন, ‘আমরা দেখছি, বাজেটে মূল্যস্ফীতি কথাটি অনেকবার এলেও মূল্যস্ফীতি নিয়ে অর্থমন্ত্রীর পদক্ষেপ পর্যাপ্ত নয়। কর কাঠামোতে নিত্য প্রয়োজনীয় পণ্যে কর প্রত্যাহারের প্রস্তাবনা যথেষ্ট নয়, অনেক পণ্যেই কর রয়ে গেছে। বাজেটে গম ছাড়া নিত্য প্রয়োজনীয় অনেক পণ্যে কর ছাড় নেই। মুদ্রাস্ফীতির এই সময়ে করমুক্ত আয়সীমা বৃদ্ধি করা হয়নি, ভর্তুকি ও সামাজিক সুরক্ষার আওতা ওই অর্থে বাড়েনি।’

তিনি বলেন, ‘বিদেশ থেকে অর্থ আনার বিষয়টি সম্পূর্ণ অনৈতিক। আরেকটি বিষয় হচ্ছে— এটা কখনোই বাস্তবায়নযোগ্য নয়, তার চেয়ে বড় কথা হলো এটা অনৈতিক। একদিকে অর্থপাচারের সুযোগ দিয়ে আবার অর্থ ফিরিয়ে আনার সুযোগ করে দেবো। অপরদিকে দারিদ্র্য জনগোষ্ঠীর জন্য কর ছাড় থাকবে না, এটা সামাজিক ন্যায়বিচারের জন্য গ্রহণযোগ্য নয়।’

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
নতুন গবেষণা প্রতিষ্ঠান গড়েছেন গোলাম মোয়াজ্জেম, সিপিডি কি ছেড়ে দিচ্ছেন?
সিপিডির নির্বাহী পরিচালক হলেন ড. নাজনীন আহমেদ
সিপিডির সম্মাননীয় ফেলো হলেন ড. ফাহমিদা খাতুন
সর্বশেষ খবর
ভুয়া তালিকা ও প্রতারণা ঠেকাতে ইইউর নির্দেশনা
ভুয়া তালিকা ও প্রতারণা ঠেকাতে ইইউর নির্দেশনা
সমীকরণ মেলাতে পারেনি, আফগানদের দাপুটে জয়ে বাংলাদেশের বিদায় 
সমীকরণ মেলাতে পারেনি, আফগানদের দাপুটে জয়ে বাংলাদেশের বিদায় 
পদত্যাগে মেয়র পদে নির্বাচনের পথ সুগম হলো ইশরাকের?
পদত্যাগে মেয়র পদে নির্বাচনের পথ সুগম হলো ইশরাকের?
ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়া ছাত্রলীগ নেতা গ্রেফতার
ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়া ছাত্রলীগ নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা