ক্র্যাব সদস্যদের সন্তানের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২২, ২০:৩২আপডেট : ২০ জুন ২০২২, ২১:৩৬

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) প্রথমবারের মতো সদস্যদের সন্তানের মধ্যে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছে। সোমবার (২০ জুন) দুপুরে ক্র্যাব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মো. ফরিদ উদ্দিন। এছাড়াও প্রতিযোগিতায় অংশ নেওয়া সন্তানরাও কোরআন তেলাওয়াত করেন।

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে ও দফতর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমুর পরিচালনায় অনুষ্ঠানে ছিলেন– ক্র্যাবের সাবেক সভাপতি আবুল খায়ের, ক্র্যাবের সিনিয়র সদস্য ও ডিআরইউর সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, ক্র্যাবের সিনিয়র সদস্য ইকরামুল কবীর টিপু, ক্র্যাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুদ্র রাসেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস এম মিন্টু হোসেন, কার্যনির্বাহী সদস্য আমানুর রহমান রনি, ক্র্যাবের সাবেক অর্থ সম্পাদক দুলাল হোসেন ও ক্র্যাব সদস্যরা।

এ সময় ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, ‘প্রথমবারের মতো সন্তানদের নিয়ে এ ধরনের আয়োজন করা হলো।’ ভবিষ্যতে আরও ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করে সব অনুষ্ঠানে ক্র্যাব সদস্যদের সহযোগিতার আহ্বান জানান তিনি।

ক্র্যাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু বলেন, ‘সব কার্যনির্বাহী কমিটি নতুন কিছু করে থাকে। এরই ধারাবহিকতায় সভাপতির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’ সামনে আরও ভালো কিছু উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে আবুল খায়ের, সাখাওয়াত হোসেন বাদশা বলেন, ‘আমাদের সন্তানরা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে থাকে। কিন্তু ব্যতিক্রমী এই কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য সদস্যদের সন্তানদের সাধুবাদ জানাই।’

/এআরআর/আরকে/এমওএফ/
সম্পর্কিত
সরবরাহ সংকটের আশঙ্কাঅস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড
‘মব সংস্কৃতি’ সম্পর্কে কোরআন-সুন্নাহর নির্দেশনা কী
সেই অপূর্ব পাল ৫ দিনের রিমান্ডে
সর্বশেষ খবর
যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন ট্রাম্প 
যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন ট্রাম্প 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ