কিছু বন্ধ কিছু খোলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট   
২০ জুন ২০২২, ২২:০৭আপডেট : ২১ জুন ২০২২, ০০:২৫

রাজধানীসহ সারা দেশে সোমবার (২০ জুন) রাত ৮টার পর থেকে শপিং মল, দোকান ও ব্যবসা-বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে রাজধানীতে মাঠে থাকার কথা ঢাকার দুই সিটি করপোরেশনের মোবাইল টিম।

পান্থপথে রাত ৮টার পরও খোলা ছিল অনেক দোকান

তবে সোমবার রাত ৮টার পর রাজধানীর বিভিন্ন এলাকায় সরেজমিন দেখা গেছে, সরকারের নির্দেশ পুরোপুরি মানা হচ্ছে না। কোথাও দোকানপাট বন্ধ রাখা হলেও কোথাও কোথাও খোলা রয়েছে।

সোমবার রাত ৮টার পর রাজধানীর পান্থপথের দুই পাশের দোকান কোথাও খোলা আবার কোথাও বন্ধ ছিল। মহাখালী থেকে বনানী মোড় পর্যন্ত রাত ৮টায় সব দোকান বন্ধ থাকলেও কোনও কোনও দোকানের শাটার খোলা দেখা গেছে। উত্তরার জসীমউদদীন রোডের সব মার্কেট বন্ধ ছিল।

মহাখালীতে দোকান বন্ধ থাকলেও শাটার ছিল খোলা

মহাখালীর কিচেন আইটেমের দোকানের মালিক আব্দুল করিম বলেন, ‘রাত ৮টায় আমাদের দোকান বন্ধ করতে কোনও অসুবিধা নেই।’

তবে এই দোকানের কর্মচারী সুমন বলেন, ‘ভালোই হলো আগে দোকান বন্ধ হয়ে। রাতে আমরা আগেভাগেই বাসায় যেতে পারবো।’ আরেক কর্মচারী শিমুল বলেন, ‘ ৮টার সময় দোকান বন্ধ করায় রাতের ইনকাম কিছুটা কম হবে।’

জসিম উদদীন রোড

মহাখালীর স্যানিটারি দোকানের মালিক মো. লতিফ বলেন, ‘ব্যবসার ধরন অনুযায়ী, দোকান-মার্কেট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলে আমাদের জন্য ভালো হতো।’

দেখা গেছে, ফার্মেসি, হাসপাতাল, রেস্তোরাঁ ছাড়া অন্যান্য ব্যবসা-বাণিজ্য প্রতিষ্ঠান নানা অজুহাতে খোলা রাখা হয়েছে। এমনকি কোথাও কোথাও খোলা রয়েছে সিটি করপোরেশনের মার্কেটও। পুলিশ ও সিটি করপোরেশনের  কোনও টহল  চোখে পড়েনি। 

উত্তরার জসিম উদদীন রোডে বন্ধ ছিল প্রায় সব দোকান
এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বলেন, ‘প্রথম দিনে আমাদের কোনও টিম বের হয়নি। আমরা মঙ্গলবার (২১ জুন) থেকে বের করার চিন্তা করছি। ’

ছবি: নাসিরুল ইসলাম, রাশিদুল হাসান

/আরএইচ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
শপিং মল বন্ধের নির্দেশনা কতটা মানা হচ্ছে 
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
বসুন্ধরা শপিং মল থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম