হেলিকপ্টারযোগে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ বিজিবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
২৩ জুন ২০২২, ১৭:৩১আপডেট : ২৩ জুন ২০২২, ১৭:৩১

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হেলিকপ্টারযোগে সুনামগঞ্জ জেলার বন্যাদুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছে। বৃহস্পতিবার (২৩ জুন) সকালে বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় বাহিনীর সদর দফতর থেকে হেলিকপ্টারে ত্রাণ নিয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দুর্গম সীমান্তবর্তী এলাকায় বানভাসি মানুষের মাঝে বিতরণ করা হয়।

জনগণের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে হেলিকপ্টার থেকে সরাসরি না ফেলে সীমান্তবর্তী টেকেরহাট ও চানঁপুর এলাকায়  একহাজার পরিবারের প্রায় ৫ হাজার অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য বিজিবি সদস্যদের কাছে এসব ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এছাড়া দেশের বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর উদ্ধার তৎপরতা ও তাদের মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৩ জুন) বিজিবি’র সুনামগঞ্জ ব্যাটালিয়নের তত্ত্বাবধানে টেকেরহাট এলাকায় ৩৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী, সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদরের আশেপাশে বিভিন্ন এলাকার বন্যাদুর্গত মানুষের মাঝে ২০০ প্যাকেট রান্না করা খাবার এবং এক হাজার বোতল বিশুদ্ধ পানি বিতরণ, সিলেট ব্যাটালিয়নের তত্ত্বাবধানে কোম্পানীগঞ্জ উপজেলার ২০০টি অসহায় পরিবার, বিয়ানীবাজার ব্যাটালিয়নের তত্ত্বাবধানে নয়াগ্রাম এলাকার ৩০টি পরিবার এবং সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস), কুড়িগ্রাম উপশাখা কর্তৃক ধরলা নদীর পার সংলগ্ন বন্যাকবলিত ৫০টি অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক বন্যা শুরু হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে সীমান্তবর্তী বন্যাকবলিত অসহায় প্রান্তিক জনগণের পাশে দাঁড়িয়েছে বিজিবি। সিলেট ও সুনামগঞ্জ ছাড়াও লালমনিরহাট, কুড়িগ্রাম, শেরপুর, জামালপুর, নেত্রকোনাসহ বন্যাকবলিত বিভিন্ন স্থানে বিজিবি বন্যার্তদের সহায়তায় কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে বিজিবি বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ০১৭৬৯৬০০৫৫৫ এবং ০১৮৮৯৬০০৫৫৫ দুটি টোল ফ্রি নম্বর চালু করেছে।

গত ১৭ জুন থেকে অদ্যাবধি বন্যাদুর্গত এলাকার প্রায় ২ হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে বিজিবি। এ সময়ে বন্যাদুর্গত এলাকার ৭ হাজার ৯৪২টি পরিবারের ৩১ হাজার ৭৬৮ জন বন্যার্তের মাঝে শুকনো ত্রাণসামগ্রী বিতরণ, ৪২৫০ জনকে রান্না করা খাবার এবং ৬ হাজার ০৯০ বোতল বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়েছে। এছাড়া বন্যাদুর্গত এলাকার ২ হাজার ৬৬০ জনকে  জরুরি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করেছে বিজিবি।

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম