বন্যাদুর্গতদের মাঝে খাবার ও ত্রাণসামগ্রী বিতরণ আইজিপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
২৩ জুন ২০২২, ২২:০৬আপডেট : ২৩ জুন ২০২২, ২২:০৬

বন্যাদুর্গতদের প্লেটে রান্না করা খাবার নিজ হাতে তুলে দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ। বৃহস্পতিবার (২৩ জুন) সুনামগঞ্জের  বাদাঘাট হাই স্কুল মাঠ, আমবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিশ্বম্ভরপুর থানায় আশ্রয় নেওয়া বানভাসি মানুষের মাঝে রান্না করা খাবার এবং ত্রাণসামগ্রী তুলে দেন আইজিপি।

আইজিপি বানভাসি শিশু-বৃদ্ধাসহ নারী-পুরুষের প্লেটে নিজ হাতে রান্না করা খাবার তুলে দেন। আইজিপি বিশ্বম্ভরপুর থানা ভবনে আশ্রয় নেওয়া ৩২টি পরিবারের সদস্যদের দেখতে যান। তিনি তাদের সঙ্গে কথা বলেন। এই ৩২টি পরিবারের সদস্যদেরকে প্রতি দিন পুলিশের রান্না করা খাবার দেওয়া হচ্ছে। বন্যা শুরুর পর থেকেই দুর্গত মানুষদের ফাঁড়িসহ পুলিশের বিভিন্ন স্থাপনায় আশ্রয় দেওয়া হয়েছে।

আইজিপি বলেন, ‘আকস্মিক বন্যায় অনেক মানুষ বাস্তুচ্যুত হয়েছে, তাদের পশু-পাখির ক্ষতি হয়েছে। তাদের দুর্ভোগ লাঘবে সরকার, সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতারা কাজ করছেন। আশার কথা হচ্ছে— বন্যার পানি কমতে শুরু করেছে। বন্যা পরবর্তী  সময়ে ত্রাণ ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সবাই মিলে এ দুর্যোগ মোকাবিলা করবো।’

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
জঙ্গল সলিমপুর যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি
ঈদযাত্রা: মহাসড়ক পরিদর্শনে আইজিপি
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ নিরলসভাবে কাজ করছে: আইজিপি
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক