সিলেটে বন্যার্তদের মাঝে ‘বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিলর’র ত্রাণ বিতরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২২, ২২:৩৮আপডেট : ২৪ জুন ২০২২, ২২:৩৮

সিলেটে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করেছে বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল। শুক্রবার (২৪ জুন) দুপুর ২টায় নগরীর ধোপাদিঘীরপাড়স্থ হাফিজ কমপ্লেক্সে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ভারতীয় সহকারী হাইকমিশন ও সিলেটের সহকারী হাই-কমিশনার নিরাজ কুমার জয়সওয়াল। শুক্রবার থেকে শুরু হওয়া ত্রাণ বিতরণ কার্যক্রম বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলবে।

ভারতীয় হাইকমিশন ও অ্যাসোসিয়েশন অব ফ্যাশন ডিজাইনার্স অব বাংলাদেশের সহযোগিতায় শুক্রবার নগরীর বিভিন্ন এলাকার বন্যাদুর্গত মানুষ ও বন্যার্তদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এ ব্যাপারে আয়োজকরা বলেন, দেশের জনগণের যেকোনও দুর্যোগে তাদের পাশে দাঁড়ানো নিজেদের নৈতিক কর্তব্য হিসেবে মনে করি। তাই মানবিক দায়িত্ব থেকে সিলেট অঞ্চলের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি। আশা করি, আমাদের এই প্রচেষ্টার মাধ্যমে বন্যার্তদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।

/ইউআই/এফএ/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের