করোনার অনুদান নিয়ে প্রতারণা, মূলহোতা গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২২, ১৮:৪২আপডেট : ২৯ জুন ২০২২, ১৮:৫৩

সম্প্রতি শিক্ষার্থীদের উপবৃত্তি ও করোনার অনুদান নিয়ে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্ত সংস্থাটি দাবি করেছে, গ্রেফতার ব্যক্তিই মূল প্রতারক।

বুধবার (২৯ জুন) দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তির নাম মো. ফিরোজ কবীর (২০)। সে রংপুরের পীরগঞ্জ এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ফিরোজ প্রতারণার কথা স্বীকার করেছে। সিআইডিকে সে জানায়, তার নেতৃত্বে তিন-চার সদস্যের একটি সংঘবদ্ধ প্রতারক চক্র মোবাইল ফোনে আর্থিক লেনদেনের প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেদের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করে আসছিল। চক্রের সব সদস্যের সম্মিলিত প্রয়াসে ‘শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তা’ পরিচয়ে তার এ কাজ করে। শিক্ষার্থীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ সংগ্রহের পরপরই তারা তাদের ব্যবহৃত সব আইডেন্টিটি গোপন করে রাখে। এছাড়াও করোনার অনুদানের কথা বলেও চক্রটি টাকা আত্মসাৎ করেছে।

সিআইডির এই বিশেষ পুলিশ সুপার জানান, ডিএমপির লালবাগ থানায় দায়ের করা রুনা খাতুন (৩৭) নামে এক নারীর মামলা তদন্ত করতে গিয়ে ওই চক্রের সন্ধান পায় সিআইডি।

/এআরআর/আরকে/
সম্পর্কিত
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
মোবাইলের স্ক্রিনে ‘জয়ের’ ফাঁদ, বাস্তবে সর্বনাশ
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি