দ্রুতযান ও পঞ্চগড় এক্সপ্রেস সময়মতো ছাড়া নিয়ে সংশয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২২, ১২:৪২আপডেট : ০৯ জুলাই ২০২২, ১২:৪৩

ঘরমুখো যাত্রীদের নিয়ে পঞ্চগড়গামী  দ্রুতযান ও পঞ্চগড় এক্সপ্রেসের আজকের রাতের যাত্রা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সময়মতো যাত্রা না করতে পারলে ভোগান্তিতে পড়বেন যাত্রীরা। 

দ্রুতযান এক্সপ্রেস আজ রাত ৮টায় ও পঞ্চগড় এক্সপ্রেস রাত ১০টায় ছাড়ার কথা। কিন্তু দ্রুতযান গতকাল রাত ৮টার যাত্রা করেছে আজ সকাল ৬টায়। আর পঞ্চগড় এক্সপ্রেস গতরাত ১০টা ৪৫ মিনিটের যাত্রা করেছে আজ সকাল ১০টা ৪৫ মিনিটে। 

কমলাপুর রেল স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেছেন, ট্রেন দুটির গন্তব্যে পৌঁছে আবার ফিরে আসা অসম্ভব। তিনি সকালে এক প্রেস কনফারেন্সে জানিয়েছিলেন, ট্রেন দুটির যাত্রা বাতিল করা হয়েছে। অবশ্য পরে আরেকটি প্রেস কনফারেন্সে কোনও ট্রেনের যাত্রা বাতিল করা হয়নি বলে জানান। 

আর ট্রেন ফিরতে দেরি হলে কালকে ঈদুল আজহার দিনও ট্রেন দুটি যাত্রী নিয়ে চলবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ ঈদের দিনও চলবে।’

মাসুদ আগে জানিয়েছিলেন, এ দুটি ট্রেনে মাত্র আড়াইশ’ টিকিট বিক্রি হয়েছে। অনেকে সকালের ট্রেনে চলেও যাবে। যারা যাবে না, তাদের জন্য টিকিটের টাকা ফেরত দেওয়া হবে।

তিনি আরও জানান, অতিরিক্তি যাত্রী বোঝাই করা এবং ট্রেন খালি করতে অনেক সময় লেগে যাওয়ায় যাত্রা বিলম্ব হচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাটের বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফী নূর মোহাম্মদ জানিয়েছেন,  আজ রাতে দ্রুতযান ও পঞ্চগড় এক্সপ্রেস সঠিক সময়ে চলাচল করবে। মন্ত্রী মহোদয়ের নির্দেশে যাত্রীদের সুবিধার্থে পার্বতীপুর থেকে শাটল ট্রেন চালু করে লেট কাভার করা সম্ভব হয়েছে।

 

/ আরএইচ /আইএ/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম