হিরো আলমকে আটকের তথ্য ঠিক নয়: পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২২, ০৪:১৯আপডেট : ০৮ আগস্ট ২০২২, ০৪:১৯

বিকৃতভাবে পুলিশের পোশাক পরে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং বিভিন্ন প্রতিথযশা শিল্পী ও কলাকুশলীর গান বিকৃত সুরে উপস্থাপনের অভিযোগে আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গোয়েন্দা কার্যালয়ে ডাকা হয়। গত ২৭ জুলাই জিজ্ঞাসাবাদ শেষে হলে সেদিন দুপুরে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা কার্যালয় ছেড়ে যান। তাকে গ্রেফতার বা আটকের তথ্য ঠিক নয় বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার ৭ আগস্ট এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসসহ কিছু দেশি-বিদেশি গণমাধ্যম তাকে গ্রেফতার করা হয়েছে বা দীর্ঘসময় ডিবি কার্যালয়ে আটক করে রাখা হয়েছে এমন সংবাদ প্রকাশ করেছে। বিষয়টির প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে।

পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, আশরাফুল আলম ওরফে হিরো আলমকে আটক বা গ্রেফতারের বিষয়টি আদৌ তথ্যভিত্তিক নয়। গত ২৭ জুলাই হিরো আলমকে ডিএমপির গোয়েন্দা পুলিশ গ্রেফতার বা আটক করেনি বরং তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল।

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আশরাফুল আলম ওরফে হিরো আলম ফেইসবুক/ইউটিউব চ্যানেল তথা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিজস্ব সাংস্কৃতিক কর্মকাণ্ড, কনটেন্ট শেয়ার করে থাকেন। এসব কনটেন্টের কিছু অংশে বিধিবহির্ভূতভাবে পুলিশের পোশাক পরে আপত্তিজনকভাবে কিছু অভিনয় প্রদর্শিত হয়; যা আমাদের দৃষ্টি আকর্ষণ করে। এছাড়া সাম্প্রতিক সময়ে তিনি বিভিন্ন ধরনের সংগীত গেয়ে তা প্রচার করেন যার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে জনসাধারণ কর্তৃক আপত্তি উত্থাপিত হয়।

/আরটি/জেজে/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম