ভাড়া বেশি নেওয়ায় রাঈদা পরিবহনকে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২২, ১১:৩৭আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১১:৩৭

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করার অপরাধে রাঈদা পরিবহনের একটি বাসকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

সোমবার (৮ আগস্ট) রাজধানী রামপুরায় স্থাপিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) একটি ভ্রাম্যমাণ আদালতে উত্তরা দিয়াবাড়ি থেকে পোস্তগোলা চলাচলকারী পরিবহন কোম্পানিটির একটি বাসকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম খোশনুর রুবাইয়াৎ বলেন, ‘সকালে রাঈদা পরিবহনের একটি বাস থামানো হলে যাত্রীরা বেশি ভাড়া আদায়ের অভিযোগ তোলেন। বাসে নতুন ভাড়ার তালিকাও প্রদর্শন করা হয়নি। পরে বাসটিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।' 

তিনি আরও বলেন, 'আমরা যাত্রীদের অতিরিক্ত আদায়কৃত অর্থও ফেরত দেওয়া হয়েছে। আজ সারাদিন আমরা অতিরিক্ত ভাড়া আদায় ও ভাড়ার তালিকা প্রদর্শনের বিষয়টি নিয়ে কাজ করবো। ' 

ভাড়ার চার্ট প্রদর্শন করছেন না কেউই

সরেজমিনে ঘুরে দেখা যায়, রাজধানীর প্রগতি সরণিতে চলাচলকারী রাঈদা, আলিফ, প্রচেষ্টা, ভিক্টর পরিবহন কেউই ভাড়ার তালিকা প্রদর্শন করছেন না। কিন্তু বর্ধিত হারে ভাড়া আদায় করছেন। 

এ বিষয়ে জানতে চাইলে ভিক্টর পরিবহনের এক বাসের শ্রমিক বলেন, নতুন বাজার থেকে সদরঘাটের ভাড়া ছিল ৩০ টাকা। এখন ৩৫ টাকা করা হয়েছে।  

রাঈদা পরিবহনে নতুন বাজার থেকে পোস্তগোলার আগের ভাড়া ছিল ৩০ টাকা। এখন কেউ নিচ্ছে ৩৫ টাকা বা কেউ নিচ্ছে ৪০ টাকা। রাঈদা বাসের চালক মো রুবেল মিয়া বলেন, আমাদের অনেক পরিবহনে নতুন ভাড়ার তালিকা পায়নি। তালিকা করা হয়েছে গতকাল আজ হয়তো পেতে পারি।'

তিনি বলেন, তালিকা না থাকায় মানুষের সাথে তর্ক-বিতর্ক করতে হয়। এটা থাকলে আর হতো না। আর আমরা তো ভাড়া বেশি বাড়াইনি। পোস্তগোলা থেকে দিয়া বাড়ি ৭০ টাকা নেই। আগে ছিল ৫০ পরে এটাকে ৬০ করা হয়েছিল।’

/আরএইচ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের