গাজীপুরে শিশু ধর্ষণের অভিযোগ, ৪ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ সেপ্টেম্বর ২০২২, ০২:৩৪আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০২:৩৯

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ডেগেরচালা এলাকায় শিশু ছাত্র ধর্ষণ ও সহযোগিতার অভিযোগে মাদ্রাসার ৪ শিক্ষককে আটক করেছে পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গাছা থানাধীন মঈনুল ইসলাম হামীয়ুস সুন্নাহ মাদ্রাসায় গত (৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে মাদ্রাসার আবাসিক শিক্ষক শান্ত ইসলাম ওরফে আ. রহমান (২২) এক মাদ্রাসার শিশু ছাত্রকে ধর্ষণ করে। ভিকটিমের অভিযোগ, ওই মাদ্রাসার শিক্ষক গত কয়েক মাস ধরে তার শরীরের গোপন স্থানে স্পর্শ করতেন। ৮ সেপ্টেম্বর ওই ছাত্রকে বিস্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। শিশুটি তার বাবাকে ঘটনাটি অবহিত করলে মাদ্রাসার প্রিন্সিপালসহ অন্য দুই শিক্ষককে জানান তিনি।

মাদ্রাসার একাধিক শিক্ষক বিষয়টি সমাধান করবেন বলে শিশুর বাবাকে আশ্বস্ত করেন। কিন্তু তারা কৌশলে কালক্ষেপণ করেন, যেন ধর্ষণের আলামত নষ্ট হয়ে যায়। ১২ সেপ্টেম্বর শিশুটির বাবা আবারও শিক্ষকদের কাছে গেলে তারা জানায়, পরীক্ষা শেষ হলে তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

ভিকটিমের বাবা কোনও প্রতিকার না পেয়ে ঘটনাটি পুলিশকে অবহিত করেন। পুলিশ ধর্ষক শিক্ষককে আটক করতে গেলে ওই মাদ্রাসার প্রিন্সিপালসহ অন্য দুই শিক্ষক পুলিশের কাজে বাধা দেয়।

উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আলমগীর হোসেন বলেন, ভিকটিমের বাবার অভিযোগের ভিত্তিতে গাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় তৎসহ পেনাল কোডের ১৮৬/৩৫৩/২০২/১০৯ ধারায় মামলা রুজু হয়। ৪ অভিযুক্ত ধর্ষক শিক্ষকসহ মাদ্রাসার প্রিন্সিপাল এবং অন্য দুই শিক্ষককে গাছা থানা পুলিশ গ্রেফতার করেছে।

/সিএ/এলকে/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি