নতুন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, প্রজ্ঞাপন জারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪০আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪১

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ পেয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে তিনি এই দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বর্তমানে তিনি অতিরিক্ত আইজিপি পদমর্যাদায় র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্বরত রয়েছেন।

জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন বর্তমান পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। এরপরই নতুন পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এম খুরশীদ হোসেন

এদিকে, র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এম খুরশীদ হোসেন। তিনি বর্তমানে পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি ক্রাইম অ্যান্ড অপারেশন্সের দায়িত্বে রয়েছেন।

জানা গেছে, বর্তমান র‍্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণের পর র‍্যাবের নতুন মহাপরিচালক এম খুরশীদ হোসেন দায়িত্ব গ্রহণ করবেন।

/আরটি/এমএস/এমওএফ/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী