বংশালে ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২২, ১৫:০৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৫:০৯

রাজধানীর বংশালে ভবনের ছাদ থেকে পড়ে আরমানুউজ্জামান জিসান (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রাজধানীর উদয়ন স্কুল অ্যান্ড কলেজের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী ছিল সে।

বৃহস্পতিবার (২২ সেপ্টম্বর) রাতে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানার উপপরিদর্শক (এসআই) শেখ ফিরোজ আলম‌। মৃতের স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, তাদের বসত বাড়ির সপ্তম তলা ছাদের উপর রেলিংয়ে বসে মোবাইলে কথা বলতে বলতে অসাবধানতাবসত পাশের বাড়ির ছয় তলার ছাদের উপর পড়ে যায়। পরে হাসপাতালে মৃত্যু হয়। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ময়নাতদন্তের কথা রয়েছে।

জিসান ছোটবেলা থেকে তার নানা-নানির সাথে রজনী ঘোষ লেনের সপ্তম তলা ভবনের পঞ্চম তলায় ভাড়া বাসায় থাকতো। তার বাবার নাম মো. আনোয়ার হোসেন। বাড়ি যশোর। তার মা আড়াই বছর আগে মারা গেছেন। জিসান ছিল তার বাবার দ্বিতীয় স্ত্রীর একমাত্র সন্তান। বাবা আনোয়ার হোসেন টঙ্গী এলাকায় থাকেন।

/এআইবি/আরটি/এমএস/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের