মাছ বিক্রেতার ছদ্মবেশে চুরি, গ্রেফতারে সহায়তা চায় ডিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২২, ২৩:২৭আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ২৩:২৭

মাছ বিক্রেতার ছদ্মবেশে বাসায় চুরির অভিযোগে দুই জনকে গ্রেফতারে সহায়তা চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ডিবির সূত্র জানায়, চলতি বছরের ৩০ মার্চ কদমতলীর একটি বাসা থেকে নগদ টাকাসহ বেশকিছু স্বর্ণালংকার চুরি হয়। এ ঘটনায় ৪ এপ্রিল বাসার মালিকের অভিযোগের পরিপ্রেক্ষিতে কদমতলী থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় গোয়েন্দা পুলিশকে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার ফারুক হোসেন জানান, মামলা তদন্ত করতে গিয়ে গোয়েন্দা পুলিশ ওই বাসার আশপাশের বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ২ জন মাছ বিক্রেতাকে শনাক্ত করে। ডিবি জানায়, চিহ্নিত এই দুই ব্যক্তি মাছ বিক্রেতার ছদ্মবেশে ওই বাসায় চুরি করেছে। বর্তমানে তারা পলাতক রয়েছে। এজন্য তাদের গ্রেফতারে সহায়তা চেয়েছে গোয়েন্দা পুলিশ।

ছবিতে থাকা ব্যক্তিদের সম্পর্কে কোনও তথ্য বা তাদের অবস্থান কারও জানা থাকলে ডিবি পুলিশ পরিদর্শকের ০১৭১৫-৭৮৯০৭০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান