১ হাজার মোবাইলসহ ১১ ছিনতাইকারী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২২, ১৬:৫৩আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১৭:৫৭

রাজধানীর শাহবাগ, যাত্রাবাড়ী ও সিদ্ধিরগঞ্জ এলাকায় মোবাইল ফোন ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ১১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় ১ হাজার চোরাই মোবাইল ফোন ও ৪৮টি ট্যাবসহ ১ হাজার ১৭০টি ব্যাটারি।

র‌্যাব-৩ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে রাজধানীর শাহবাগ, যাত্রাবাড়ী ও সিদ্ধিরগঞ্জে অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ মোবাইল চোরচক্রের মূলহোতা মো. আলমকে (৩২) গ্রেফতার করা হয়। 

এ সময় গ্রেফতার করা হয় তার সহযোগী মো. ওয়ারিশ মিয়া (৩৮), মো. মামুন (৩২), মো. আবু হানিফ হাওলাদার (৩২), মো. সাইদুর রহমান (৪০), মো. রতন উল্লা (৩০), মো. বাপ্পি (২৪), আব্দুল রাজ্জাক (৬০), মো. মিজান (৪৭) ও মো. সজিব কাজীকে (৩২)।

লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আরও জানান, গ্রেফতারকৃত আসামিরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ ঢাকার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

/আরটি/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম