জালিয়াতি: প্রাথমিকে ৪৭৭ শিক্ষক নিয়োগ স্থগিতের আদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২২, ২০:৫৪আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ২০:৫৪

দেশের বিভিন্ন জেলার ৪৭৭ জন প্রাইমারি শিক্ষকের নিয়োগে জালিয়াতি ধরা পড়ায় তা স্থগিতের আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে সোমবার (১৭ অক্টোবর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

জানা গেছে, ২০১৬ সালের ১ ডিসেম্বর ৪ হাজার ৮২৫টি স্কুলকে সরকারিকরণ করা হয়। শিক্ষকদের যোগ্যতা নির্ধারণে গঠন করা হয় সার্চ কমিটি। এতে বাদ পড়েন অনেকে। কিন্তু ময়মনসিংহ, কিশোরগঞ্জ, রংপুর, জামালপুর, নড়াইল ও কুষ্টিয়ার ৪৭৭ জন শিক্ষক নিজেদের যোগ্য ঘোষণা করতে আশ্রয় নেন জালিয়াতির।

তাদের মধ্যে ২৬ জন শিক্ষক দাবি করেন, তাদের নিয়োগ হয়েছে ২০১৬ সালের ৭ জুলাই। তবে নথির তথ্য বলছে, ওই বছর ১ থেকে ৯ জুলাই ছিল ঈদুল ফিতরের ছুটি। শুধু তাই নয়, হাইকোর্টে দেওয়া একটি নথিতে ৪৭৭ শিক্ষকের যে সই রয়েছে, তা একজনের হাতেই করা বলেও আদালতের নজরে এসেছে।

তাই শুনানিকালে এসব নথি দেখে বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।

এদিকে জালিয়াতির তথ্য আপিল বিভাগে প্রকাশের পর শিক্ষকদের অনেককেই দ্রুত এজলাস ছেড়ে চলে যেতে দেখা গেছে।

পরে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন সাংবাদিকদের জানান, এত সব জাল নথি দেখেও হাইকোর্টের যে বিচারপতি রায় দিয়েছিলেন, তিনি (বিচারপতি সালমা মাসুদ চৌধুরী) অবিচারক সুলভ আচরণের জন্য এরই মধ্যে হারিয়েছেন বিচারিক ক্ষমতা। সেই বেঞ্চের দুই বিচারকই ২০১৮ সালে ৭ মামলায় ৪৭৭ জন  শিক্ষককে নিয়োগ দেওয়ার রায় দেন। তবে সেই রায়ের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে আপাতত এদের সবার নিয়োগ স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে