ফটোসাংবাদিক দিক্ষিত বিপ্লবের ওপর হামলার বিচার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২২, ১৪:১৮আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১৪:১৮

সন্ত্রাসী হামলা এবং হত্যার হুমকি দেওয়া হয়েছে দাবি করে বিচার চেয়েছেন অনলাইন সংবাদমাধ্যম জাগো নিউজের ফটোসাংবাদিক বিভাষ দিক্ষিত বিপ্লব। তার এই দাবির প্রতি সমর্থন জানিয়ে মানববন্ধনে অংশ নিয়েছেন সাংবাদিকরা। মঙ্গলবার (২৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।

সমাবেশে বিভাষ দিক্ষিত বিপ্লব বলেন, গত ৫ অক্টোবর দিবাগত রাতে চট্টোগ্রাম টেরিবাজার এলাকার রাঘুনাথ বাড়ি মন্দিরে স্ত্রী সন্তান ও পরিজন নিয়ে পূজার আনন্দ উদযাপন করতে যাই। পূজা উৎসব উদযাপন করার পাশাপাশি আমি ফেসবুকে পূজার লাইভ ব্রডকাস্টিং করছিলাম। এ সময় আসামি অর্জুন বিশ্বাস (৩০), একই এলাকার রঘুনাথ বাড়ির পিযুষ দত্তের ছেলে অভয় দত্ত (২৮) ও পরিতোষ দেবের ছেলে ভূবন দেবসহ (২৫) অজ্ঞাত আরও দুই-তিন জন এসে ‘কেন লাইভ করছি’ বলে বাগবিতণ্ডা শুরু করে। এক পর্যায়ে হঠাৎ কয়েকজন লাঠিসোটা ও ভারী অস্ত্র নিয়ে আমার ওপর আক্রমণ করে গুরুতর আহত করে। এমনকি আমার কাছে থাকা প্রায় ১ লাখ টাকা মূল্যের দেড় ভরি ওজনের স্বর্ণের চেন লুট করে তারা।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত মামলার কোনও আসামি গ্রেফতার হয়নি। তারা এলাকায় জনসম্মুখে অবস্থান নিচ্ছে এবং মামলা তুলে নিতে আমার পরিবারকে হুমকি দিচ্ছে।

সমাবেশে উপস্থিত সাংবাদিকরা ফটোসাংবাদিক বিভাষ দিক্ষিৎ বিপ্লব ও তার পরিবারের ওপর হামলাকারীদের যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসন ও সরকারকে আহ্বান জানান।

/জেডএ/আরকে/এফএস/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী