বরিশাল বাদে সব রুটেই লঞ্চ ছেড়েছে সদরঘাট থেকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২২, ২১:২০আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ২২:৪৫

রাজধানীর প্রধান নদীবন্দর সদরঘাট নৌ-টার্মিনাল থেকে বরিশাল ছাড়া বাকি সব রুটেই লঞ্চ চলাচল অব্যাহত রয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) ভোরে বরিশাল-ভোলা রুটে এবং সন্ধ্যার পর সদরঘাট থেকে কোনও লঞ্চ ছেড়ে যায়নি, কোনও লঞ্চ ঘাটেও ফেরেনি।

তবে লঞ্চ মালিকরা বলছেন, যাত্রী না থাকায় লঞ্চ ছাড়ছেন না তারা। আর আগাম কোনও ঘোষণা ছাড়া লঞ্চ বন্ধে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

সরেজমিন দেখা যায়, মাদারীপুর, চাঁদপুর, খুলনাসহ অন্যান্য রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক আছে। তবে বরিশালগামী লঞ্চগুলো বন্ধ রয়েছে। লঞ্চের শ্রমিকরা ঘাটে ও লঞ্চে অলস সময় পার করছেন। লঞ্চ না চলার আশঙ্কায় ঘাটে অল্পসংখ্যক যাত্রী এসেছে। কিন্তু পূর্ব ঘোষণা ছাড়া লঞ্চ বন্ধ করায় যারা এসেছে, হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

রাজধানীর লালবাগ এলাকা থেকে সদরঘাট এসেছেন বরিশালগামী যাত্রী রাইছুল ইসলাম। তিনি বলেন, ‘সকালে একজন পরিচিত ব্যক্তির মাধ্যমে খোঁজ নিয়েছিলাম সদরঘাটে লঞ্চ চলছে কিনা। সে বলেছিল চলছে। এখন ঘাটে এসে দেখি বরিশাল ছাড়া সব রুটে লঞ্চ যাচ্ছে। কোনও ঘোষণা ছাড়া এভাবে লঞ্চ বন্ধ করায় ভোগান্তিতে পড়েছি।’

একাধিক লঞ্চ শ্রমিক বলেন, ‘বিএনপির সমাবেশের কারণে বাসসহ সবকিছুই বন্ধ বরিশালে। তাই যাত্রীও আসেনি ঘাটে। যাত্রী এলে লঞ্চ ছাড়তাম আমরা।’

লঞ্চ বন্ধের বিষয়ে জানতে চাইলে মালিক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যাত্রী না থাকলে লঞ্চ কীভাবে চালাবো। ফারহানের একটা লঞ্চ ছাড়তে চাইছিল, যাত্রী না থাকায় তারাও বাতিল করেছে। বরিশাল থেকে আমার একটা লঞ্চ আসার কথা ছিল, যাত্রীর অভাবে আসতে পারেনি।’

বিআইডব্লিউটিএ সদরঘাটের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক মো. শহীদ উল্যাহ বলেন, ‘লঞ্চ বন্ধের কারণ আমরা জানি না, মালিকপক্ষ কিছু জানায়নি আমাদের। মালিকপক্ষই বলতে পারবেন কেন লঞ্চ বন্ধ।’

/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
খসে পড়ছে পলেস্তারা, তার ভেতরে নাগরিক সেবা
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
এমপি হান্নান মাসউদের জন্য দুই ঘণ্টা ফেরি আটকে রাখার অভিযোগ
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান